× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

পানিশূন্য জলাশয়

শচীন্দ্র নাথ গাইন

প্রকাশ : ১৭ এপ্রিল ২০২৩ ১২:৪১ পিএম

আপডেট : ১৭ এপ্রিল ২০২৩ ১২:৪৮ পিএম

পানিশূন্য জলাশয়

লাগলে আগুন করবে যে কী অন্তরে নেই ডর

পুকুর-ডোবা ভরাট করে তুলছে বাড়ি-ঘর। 

দাউ দাউ দাউ জ্বললে আগুন ছোটাছুটিই সার

পানি বিনে আগুন নেভায় সাধ্য আছে কার?


থাকলে পুকুর মৎস্য হবে, নেই সেদিকে ঝোঁক

অট্টালিকা করতে খাড়া ব্যস্ত টাকার লোক।

খাঁ খাঁ করে শহরগুলো কষ্টে বাঁচায় জান

স্বপ্নে ভাসে পুকুর-দীঘি মন করে খান খান।


নিজের ক্ষতি টানছে মানুষ, অর্থে শুধুই লোভ

সর্বনাশের পরে মনে বৃথাই জমায় ক্ষোভ।


শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা