× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

লিসার রঙিন মেলা

আশফাক আব্দুল্লাহ

প্রকাশ : ১৪ এপ্রিল ২০২৩ ০৮:৪৪ এএম

প্রচ্ছদ: ঘুঙুর বন্ধু অর্নিলা ভৌমিক। সে ঢাকার ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের নবম শ্রেণির শিক্ষার্থী

প্রচ্ছদ: ঘুঙুর বন্ধু অর্নিলা ভৌমিক। সে ঢাকার ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের নবম শ্রেণির শিক্ষার্থী

লিসার খুব ইচ্ছা, সে বৈশাখী মেলায় যাবে। বাবাকে গিয়ে মনের কথাটি জানাল। বাবা বলল, আচ্ছা নিয়ে যাব। বাবা লিসাকে নিয়ে বৈশাখী মেলায় গেল। মেলায় দেখে অনেক মানুষ। মানুষের ভিড়ের মধ্যে বাবার হাত ধরে হাঁটতে লাগল। এর আগে এত মানুষ সে দেখে নাই কখনও। একটা দোকানে অনেক বেলুন দেখে সে বাবাকে বলল, বাবা আমাকে বেলুন কিনে দাও। বাবা বেলুন কিনে দিল। আর একটু এগিয়ে দেখল খুব সুন্দর সুন্দর খেলনা যেমন- দোলনা, ঘোড়ার গাড়ি, নাগরদোলা আর মজার মজার খাবারের দোকান।
সে নাগরদোলায় উঠতে চাইল। বাবা বলল, না। তুমি যদি ভয় পাও! লিসা বলল, ঠিক আছে। আর একটু এগিয়ে গিয়ে বলল, বাবা আমার খুব ক্ষুধা পেয়েছে। বাবা বলল, তুমি কী খেতে চাও। সে বলল, আমি আইসক্রিম খাব। বাবা তাকে আইসিক্রিম কিনে দিল। সে খুব খুশি হলো। এর পর বানরের নাচ, সাপের খেলা দেখল।
কাচের রেশমি চুড়ি, ঘর সাজানোর নানারকম জিনিস দেখল। তার মায়ের জন্য রেশমি চুড়ি কিনল সে।
সুন্দর একটা মাটির পালকি আর পুতুল কিনল। বাবার সঙ্গে গরম গরম জিলাপি খেয়ে মনের আনন্দে বাড়ি ফিরে এলো। আজ খুব খুশির দিন।

প্রথম শ্রেণি
আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ, মতিঝিল, ঢাকা

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা