× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ডিআইইউ

আইন শিক্ষার্থীদের জাতীয় সংসদ পরিদর্শন

রাইসুল সৌরভ

প্রকাশ : ০২ এপ্রিল ২০২৩ ১২:৫০ পিএম

৫৫ জন শিক্ষার্থী সংসদে আইন প্রণয়ন প্রক্রিয়ার প্রায়োগিক দিকসমূহ সরাসরি পর্যবেক্ষণ করার সুযোগ পায়

৫৫ জন শিক্ষার্থী সংসদে আইন প্রণয়ন প্রক্রিয়ার প্রায়োগিক দিকসমূহ সরাসরি পর্যবেক্ষণ করার সুযোগ পায়

ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির (ডিআইইউ) আইন বিভাগ ১৩ মার্চ শিক্ষার্থীদের জন্য জাতীয় সংসদ পরিদর্শন কর্মসূচির আয়োজন করে।

আইন বিভাগের সহকারী অধ্যাপক ও চেয়ারম্যান রাইসুল ইসলাম সৌরভের নেতৃত্বে প্রভাষক মোবারক হোসেন, মুহাম্মদ নুরুল হুদা এবং আসাদুল্লাহিল গালিবসহ প্রায় ৫৫ জন শিক্ষার্থী এ সময় সংসদে আইন প্রণয়ন প্রক্রিয়ার প্রায়োগিক দিকসমূহ সরাসরি পর্যবেক্ষণ করার সুযোগ পায়। শিক্ষার্থীরা সংসদের গ্রন্থাগার, মূল হাউস ও সংসদ এলাকা পরিদর্শন করে। গ্রন্থাগারে অংশগ্রহণকারীরা বিভিন্ন ঐতিহাসিক দলিল যেমন- ব্রিটিশ পার্লামেন্টের ২শ বছরের পুরাতন ঐতিহাসিক হ্যান্সার্ড, সংবিধান, সংবাদপত্র ও বই পরিদর্শন করে।

পরিদর্শনকালে ডিআইইউর আইন শিক্ষার্থীরা সংসদ সচিবালয়ের উপসচিব (আইন প্রণয়ন) মো. নাজমুল হকের সঙ্গে সাক্ষাৎ করে। তখন তিনি সংসদ ভবনের ইতিহাস ও স্থাপত্য সৌন্দর্য সম্পর্কে শিক্ষার্থীদের অবহিত করেন। তিনি সংসদ গ্রন্থাগারের তাৎপর্য ও কার্যাবলি সম্পর্কে উল্লেখ করেন। নাজমুল হক সংসদে আইন প্রণয়নের বিভিন্ন পর্যায় এবং প্রক্রিয়াগুলো সবার সামনে বিস্তারিতভাবে তুলে ধরেন। এ সময় শিক্ষার্থীরা বিভিন্ন বিষয়ে জানার জন্য তাকে প্রশ্ন করার সুযোগ পায়।

ডিআইইউ শিক্ষার্থীদের জন্য বিভিন্ন উদ্যোগ নেয়;   যেখানে শিক্ষার্থীরা ক্লাসরুমের বাইরে কর্মক্ষেত্র থেকে বাস্তব শিখনের সুযোগ পায়। 


শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা