× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

মানবসেবা ফাউন্ডেশন

দুঃখীজনের সহায়

আবীর আল-নাহিয়ান

প্রকাশ : ০২ এপ্রিল ২০২৩ ১২:২৮ পিএম

অসহায়-দুস্থ মানুষকে সেবা দিতে নিরলসভাবে কাজ করে যাচ্ছে সংগঠনটি             ছবি : লেখক

অসহায়-দুস্থ মানুষকে সেবা দিতে নিরলসভাবে কাজ করে যাচ্ছে সংগঠনটি ছবি : লেখক

‘সকলের তরে সকলে আমরা, প্রত্যেকে আমরা পরের তরে।’ কবি কামিনী রায়ের এই কথাগুলো হৃদয়ে লালন করে সমাজের কিছু মানুষ মানবসেবায় নিরন্তর ছুটে চলেন। এরা মানুষের সেবা করতেই আনন্দ পান। সে রকম কিছু উদ্যমী তরুণ সিলেটের সীমান্তবর্তী জনপদ জকিগঞ্জ উপজেলায় ২০২০ সালের ২৩ জুন গড়ে তুলেছেন মানবসেবা ফাউন্ডেশন জকিগঞ্জ।

সংগঠনটির স্বেচ্ছাসেবকরা ছোটবেলা থেকেই জন্মমাটির মানুষদের রক্তের অভাবে মৃত্যুসহ বিভিন্ন দুর্ভোগ দেখে বড় হয়েছেন। সেই সব দুঃখ লাঘব করার তীব্র আকাঙ্ক্ষা ও মানবসেবার ইচ্ছা থেকেই তারা অসহায়-দুস্থ মানুষকে সেবা দিতে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয়, রোগীদের রক্তদান, রোগীদের অক্সিজেন, বৃক্ষরোপণ, চলাচলে অক্ষম দুস্থ ব্যক্তিদের হুইলচেয়ার প্রদান, অসুস্থ লোককে ইলেকট্রিক বেড দেওয়াসহ নানা মানবসেবামূলক কাজ চালিয়ে যাচ্ছেন তারা। মানবসেবাই এদের ব্রত।

সংগঠনটির উদ্যোগে দেশের সীমান্তবর্তী জনপদ জকিগঞ্জের বিভিন্ন স্থানে করা হচ্ছে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয়। এতে গ্রামীণ অঞ্চলে বসবাসরত লোকেরা বিনামূল্যে তাদের রক্তের গ্রুপ জানতে পারছেন। সময়ের সঙ্গে সঙ্গে মানবসেবা ফাউন্ডেশনের সঙ্গে যুক্ত হচ্ছেন স্বপ্নবাজ উদ্যমী তরুণরা। সংগঠনের সাংগঠনিক কোনো কমিটি না থাকলেও দেড় শতাধিক স্বেচ্ছাসেবী স্বতঃস্ফূর্তভাবে কাজ করে যাচ্ছেন। সংগঠনটিকে সব সময় সহযোগিতা করে যাচ্ছেন প্রবাসী সদস্যরা।

মানবসেবা ফাউন্ডেশন জকিগঞ্জ নিয়ে সংগঠনের অন্যতম সমন্বয়ক তানভীর আল হাসান জানান, ‘একটা সময় ছিল যখন মানুষ রক্তের গ্রুপ নির্ণয়, রক্তদানে ভয় পেত। বর্তমানে মানবসেবা ফাউন্ডেশন জকিগঞ্জের কার্যক্রম দেখে অনেকেই অনুপ্রাণিত হচ্ছেন, রক্ত দিচ্ছেন অসুস্থ লোকদেরÑ এটাই আমাদের প্রাপ্তি।’তিনি সবাইকে স্ব স্ব অবস্থান থেকে সামাজিক কার্যক্রমে এগিয়ে আসার আহ্বান জানান।

মানবসেবা ফাউন্ডেশনের এসব সৃজনশীল মানবসেবামূলক কার্যক্রমে মুগ্ধ হয়ে সাহস-অনুপ্রেরণা দিয়ে তাদের পাশে দাঁড়িয়েছেন অনেকে। করোনাকালীন সময়ে স্বাস্থ্যবিধি না মেনে অতিরিক্ত ভাড়া আদায়ের প্রতিবাদে স্মারকলিপি প্রদান করেছে সংগঠনটি। করোনা আক্রান্ত কিংবা মুমূর্ষু লোকের শয্যাপাশে অক্সিজেন নিয়ে ছুটে গেছেন স্বেচ্ছাসেবকরা। জন্মস্থান জকিগঞ্জকে পরিচ্ছন্ন রাখতে নেওয়া হয়েছে সৃজনশীল উদ্যোগ ‘ক্লিন জকিগঞ্জ মুভমেন্ট’। অসহায় শিক্ষার্থীদের জন্য রয়েছে শিক্ষা উপহার। এ ছাড়াও রয়েছে সংগঠনটির মানবসেবামূলক নানা কার্যক্রম।

সৃষ্টির সেবার জন্য কাজ করা সত্যিই একটি মহৎ কর্ম। প্রত্যাশা, মানুষের জন্য কাজ করে যাওয়া মানবসেবা ফাউন্ডেশন পৌঁছে যাক কাঙ্ক্ষিত লক্ষ্যে, দেশব্যাপী বিস্তৃত হোক তাদের এই কার্যক্রম।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা