× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বিবেকের শুদ্ধি

নূরন্নবী খান জুয়েল

প্রকাশ : ০১ এপ্রিল ২০২৩ ১২:৩৩ পিএম

আপডেট : ০১ এপ্রিল ২০২৩ ১২:৫৬ পিএম

বিবেকের শুদ্ধি

ব্যবসায় জোট আছে

ভোক্তার চোট আছে

তাও বাজে ভেজালের ডঙ্কা

ক্ষমতার তেজ আছে

রাজনীতি ‘বেইজ’ আছে

তবু আছে হারাবার শঙ্কা!


জনতার ক্রোধ আছে

সাদামাটা বোধ আছে

হায় একি আজগুবি কারবার!

বিবৃতি ঠিক আছে

ঘৃণা আর ধিক্ আছে

তবু তারা পার পায় বারবার।


বই ঘাটা জ্ঞান আছে

মোহ, লোভ, ধ্যান আছে

মগজেও ভরা আছে বুদ্ধি

নেতা হওয়া সুখ আছে

জেল খাটা দুখ আছে

শুধু নাই বিবেকের শুদ্ধি।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা