× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

হেঁশেল

শরবতে শান্তি

ইসরাত হক মুন

প্রকাশ : ২৩ মার্চ ২০২৩ ১৭:০০ পিএম

আপডেট : ২৩ মার্চ ২০২৩ ১৭:১৮ পিএম

ছবি : ফারহান ফয়সাল

ছবি : ফারহান ফয়সাল

সারা দিন রোজা রাখার পর ইফতারে শরবতই দেবে শান্তির পরশ। দেশি ফলে তৈরি ভিন্ন স্বাদের বেশ কিছু রেসিপি থাকছে আমাদের এবারের আয়োজনে।

সুইট অ্যান্ড সাওয়ার গোয়াভা জুস

যা যা লাগবে : পেয়ারা ১টি, চিনি ২ চা-চামচ, লেবুর রস ২ চা-চামচ, পুদিনা পাতা আধা চা-চামচ, কাঁচা মরিচ আধা চা-চামচ ও বিটলবণ আধা চা-চামচ। 

যেভাবে তৈরি করবেন : একটি ব্লেন্ডারে সব উপকরণ দিয়ে ভালো করে ব্লেন্ড করে নিতে হবে। এবার গ্লাসে বরফকুঁচি দিয়ে মিশ্রণটি ঢালুন। ওপরে ছিটিয়ে দিতে পারেন কিছু পুদিনা পাতা। তারপর পছন্দমতো সাজিয়ে পরিবেশন করুন।

আরও পড়ুন: তেল ছাড়াই মজা

লেমন আইস টি

যা যা লাগবে : লেবু ১টি, চা পাতা ১ চা-চামচ, দারুচিনি ১টি, পুদিনা পাতা ১ চা-চামচ ও চিনি ২ চা চামচ।

যেভাবে তৈরি করবেন : প্রথমে একটি পাত্রে দুই গ্লাস পানি নিয়ে তার সঙ্গে চিনি, চা পাতা, দারুচিনি দিয়ে ভালোভাবে চা তৈরি করতে হবে। নামিয়ে ঠান্ডা করে নিতে হবে। ঠান্ডা হলে পুদিনা পাতা ও লেবুর রস দিয়ে মেশাতে হবে। এবার গ্লাসে বরফকুঁচি দিয়ে ইচ্ছামতো পরিবেশন করুন ঠান্ডা ঠান্ডা লেমন আইস টি। 

ওয়াটারমেলন লেমন 

যা যা লাগবে : তরমুজ ১ কাপ (টুকরা করা), চিনি ২ চা-চামচ, তোকমা দানা ১ চা-চামচ, লেবুর রস আধা চা-চামচ, পুদিনা পাতা আধা চা-চামচ, বিটলবণ আধা চা-চামচ ও আদা কুচি ১/৪ চা-চামচ।

যেভাবে তৈরি করবেন : টুকরা করা তরমুজ একটি ব্লেন্ডারে নিয়ে সঙ্গে সব উপকরণ দিয়ে দিন। ভালো করে ব্লেন্ড করে নিতে হবে। এরপর গ্লাসে বরফকুঁচি দিয়ে মিশ্রণটি ঢেলে নিন। পছন্দমতো সাজিয়ে পরিবেশন করুন ঠান্ডা ও সুস্বাদু ওয়াটারলেমন কালার।

ওটস বানানা স্মুদি

যা যা লাগবে : ওটস ১ চা-চামচ, কলা ১টি, চিনি ২ চা-চামচ, এলাচ গুঁড়া আধা চা-চামচ, টক দই আধা চা-চামচ ও দুধ আধা চা-চামচ।

যেভাবে তৈরি করবেন : একটি ব্লেন্ডারে সব উপকরণ দিয়ে ভালো করে ব্লেন্ড করে নিতে হবে। এবার গ্লাসে ২-৩টি বরফকুঁচি দিয়ে মিশ্রণটি ঢেলে নিন। পছন্দমতো ডেকোরেশন করে পরিবেশন করুন সুস্বাদু ও হেলদি ওটস বানানা স্মুদি।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা