× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

পণ্যমূল্য

বেণীমাধব সরকার

প্রকাশ : ২০ ফেব্রুয়ারি ২০২৩ ১৭:১২ পিএম

পণ্যমূল্য

মিষ্টি জিনিস চিনি

দাম বেড়েছে হঠাৎ করে কেমন করে কিনি?

রুটি খাওয়ার ইচ্ছা নিয়ে কিনতে গেলাম আটা,

মূল্য শুনে চমকে উঠে উল্টো দিলাম হাঁটা ।

শর্ষে তেলের মূল্য বেশি, কিনব সয়াবিন

দামের তোড়ে মাথা ঘোরে বাজে মরণ-বীণ।


মুগ-মসুরির দাম বেশি তাই খেসারিডাল খুঁজি,

সেও দেখি লাফ দিয়েছে আকাশ সোজাসুজি।

মাছ-মাংস যায় না কেনা, কিনতে গেলাম ডিম,

মূল্য শুনে এবার আমার মাথায় ধরে ঝিম্!


অবশেষে ভাবনা এসে মাথায় করে ভর-

মার্কেটেতে রোজার খেলা আসছে দুদিন পর।

ছোলা-পেঁয়াজ খোরমা-খেজুর রাখিই না ক্যান্ কিনে,

সেই বাজারও সিন্ডিকেট আগেই গেছে চিনে!!

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা