× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

প্রচ্ছদশিল্পের আন্তর্জাতিক বাজার তৈরি হয়েছে

হাসনাত মোবারক

প্রকাশ : ২০ ফেব্রুয়ারি ২০২৩ ১৭:০৬ পিএম

আপডেট : ২০ ফেব্রুয়ারি ২০২৩ ১৭:০৮ পিএম

প্রচ্ছদশিল্পের আন্তর্জাতিক বাজার তৈরি হয়েছে

মামুন হোসাইন, চিত্র ও প্রচ্ছদশিল্পী। অমর একুশে বইমেলা ২০২৩-এ তিনি করেছেন ৫০টির মতো বইয়ের প্রচ্ছদ। পাশাপাশি করেছেন বেশ কয়েকটি শিশুতোষ বইয়ের অলংকরণ। মেলায় তার কাজ ও মেলাসংশ্লিষ্ট নানা বিষয় নিয়ে এই শিল্পী কথা বলেন প্রতিদিনের বাংলাদেশের সঙ্গে। নীলকমলের পাঠকদের জন্য সাক্ষাৎকার নিয়েছেন হাসনাত মোবারক

নীলকমল : একজন সৃজনশীল মানুষ হিসেবে বইমেলাকে কীভাবে দেখেন?

মামুন হোসাইন : বইয়ের মেলা! দারুণ ব্যাপার!! লেখক, পাঠক, প্রকাশক, প্রচ্ছদশিল্পী, ইলাস্ট্রেটর, ছাপাখানার মানুষ, বই বাঁধাইয়ের মানুষ আরও কতশত মানুষের মিলনমেলা এবং তাদের রুটিরুজি।। দু-এক কথায় বইমেলা এই তো!

 বইয়ের বিষয়বস্তুর সঙ্গে আপনার ভাবনার সমন্বয় করেন কীভাবে?

 বইয়ের বিষয়বস্তুর মধ্যেই প্রচ্ছদ-ভাবনা থাকে। কোন প্রেক্ষাপটে লেখা, লেখার ধরন কি? গল্প কবিতা উপন্যাস? ছোটদের? বড়দের? হাসি-কান্নার?Ñ এসব ইত্যাদি ভাবনা ভাবতে হয়। ভাবনাটা আসে কখনও লেখা পড়ে, কখনও লেখকের সঙ্গে কথা বলে।

 মেলা এলেই একজন শিল্পীকে খুব অল্পসময়ে অনেক বইয়ের প্রচ্ছদ করতে হচ্ছে। এতে কি প্রচ্ছদশিল্পের মান কমে যাচ্ছে না! 

 আসলে অল্প সময়ের ব্যাপার না। অল্প সময়ে অনেক করার ক্ষমতা প্রযুক্তির আছে। সেই কাঠের ব্লক যুগ; আর বর্তমানে থ্রিডি প্রিন্টারের যুগ! গতির আকাশ পাতাল ব্যবধান। পরিবর্তন হবেই। লেখার বিষয়বস্তু অনুযায়ী প্রচ্ছদ বানানোর ভাবনা এবং উপস্থাপনায় বৈচিত্র্য থাকলে অনেক প্রচ্ছদ করলে সমস্যা কী? যেখানে প্রচ্ছদশিল্পের আন্তর্জাতিক বাজার তৈরি হয়েছে।

 দেখা যায় অনেক লেখক বা প্রকাশক একটা বইয়ের জন্য কয়েকজন শিল্পীর আঁকা প্রচ্ছদ করিয়ে নেন। প্রচ্ছদগুলো নৈর্ব্যক্তিকভাবে প্রচার করে দর্শকের মতামত নেন। এ বিষয়কে আপনি কীভাবে দেখেন? 

 জাস্ট ননসেন্স একটা ব্যাপার মনে হয়। শিল্পীর অগোচরে শিল্পীর কাজকে ভোটে দাঁড় করিয়ে দেওয়া শিল্পীর জন্য অপমানজনক, পেশাদারিত্বের অভাবে এমন প্র্যাকটিস চলছে…

 প্রচ্ছদশিল্পীদের পেশাদারিত্বের মূল প্রতিবন্ধকতা কোথায়?

 লেনদেনে। প্রচ্ছদশিল্পী তার উপযুক্ত সন্মানী/পারিশ্রমিক সঠিক সময়ে পান না। কখনও কখনও একেবারেই পান না। এটাই মূল প্রতিবন্ধকতা। শাখা-প্রশাখায় আরও গল্প আছে।

 শিল্পীর আঁকা একটা বইয়ে প্রচ্ছদ একটু হেরফের করে আরেকটা বইয়ে দেখা যায়। এ থেকে মুক্তির উপায়?

 প্রচুর কাজ করলে অনিচ্ছাকৃতও এমনটা হতে পারে। তবে দৃশ্যশিল্পের কিছু মজা আছে। কিছু অবজেক্ট হেরফের করে এর অর্থ এবং ভাবনা চেঞ্জ করে ফেলা যায়। তবে একঘেয়েমি থেকে নিশ্চয়ই মুক্তির দরকার আছে। সে ব্যাপারে সতর্ক থাকলেই হয়।

 এ বছরে কী ধরনের বইয়ের প্রচ্ছদ বেশি করেছেন?

 আসলে বেশি প্রচ্ছদ করিনি এ বছর। যে কয়টা করেছি তার মধ্যে গল্প, উপন্যাস, কবিতা, ছড়া এগুলো আছে। তবে শিশুদের বইয়ের প্রচ্ছদ ও কাজ করতে ভালো লাগে।


শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা