ফারজানা কুইন
প্রকাশ : ১৯ ফেব্রুয়ারি ২০২৩ ১৩:৩৬ পিএম
যে পরিবারে স্বামী-স্ত্রী দুজনই কর্মজীবী, তাদের সবচেয়ে বড় চ্যালেঞ্জ অফিস টাইমে সন্তানকে নিরাপদ রাখা। দুজনই কাজে ব্যস্ত, কে দেখবে আদরের সন্তানকে? কাজের মানুষের কাছে সন্তান ঠিকভাবে বেড়ে উঠছে কি? সন্তানের মঙ্গলচিন্তায় অনেক সময় মাকে চাকরি ছাড়তেও দেখা যায়। সময়ের চাহিদা মেটাতে সরকারি বা প্রতিষ্ঠানভিত্তিক দিবাযত্ন কেন্দ্রের পাশাপাশি রাজধানীতে গড়ে উঠেছে বেশ কিছু বেসরকারি ডে-কেয়ার বা শিশু দিবাযত্ন কেন্দ্র। এ কেন্দ্রই কর্মজীবী পরিবারের ভরসার জায়গা। এখানে শিশুদের জন্য থাকা-খাওয়া, ঘুম, প্রাথমিক চিকিৎসা, খেলাধুলা ও বিনোদনের ব্যবস্থা রাখা হয়। কয়েকটি ডে-কেয়ার সেন্টার সম্পর্কে তুলে ধরা হলো-
কিডস প্যারাডাইস ডে-কেয়ার সেন্টার
ধানমন্ডি ২৮ নম্বরে অবস্থিত এ ডে-কেয়ার সেন্টারে মাসিক খরচ ৫ হাজার থকে ১০ হাজার টাকা। আর্থিক পরিস্থিতির ওপর খরচ নির্ধারিত হয়। প্রতি ঘণ্টা/সাপ্তাহিক এবং মাসিক ভিত্তিতে ফি নির্ধারিত হয়।
যোগাযোগ : ০১৭৩৪৮৮৮৫২৩
ছায়ানীড় প্রি-স্কুল অ্যান্ড ডে-কেয়ার সেন্টার
ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের ২ নম্বর কক্ষে অবস্থিত এ ডে-কেয়ার সেন্টারটিতে খরচ পড়ে মাসিক ৪ হাজার টাকা। সকাল ৮টা থেকে দুপুর ২টা পর্যন্ত সেবা প্রদান করা হয়। এখানে আড়াই বছর থেকে পাঁচ বছর বয়সি শিশুদের রাখা হয়। যোগাযোগ : ০১৮১৬৭১৯২২৩
হাট্টি-মা-টিম চাইল্ড কেয়ার হোম অ্যান্ড প্রি স্কুল
ঢাকার বসুন্ধরা আবাসিক এলাকায় এ-ব্লকের ৩৯৫ নম্বর বাসায় অবস্থিত এ ডে-কেয়ার সেন্টারটি পার্টটাইম এবং ফুলটাইম দুই ভাগে শিশুদের সেবা প্রদান করে। পার্টটাইম ন্যূনতম ৪ ঘণ্টার ফি প্রদান করতে হয় মাসিক ৬০০০ টাকা।
ফুলটাইম ১০ ঘণ্টায় ১০ হাজার টাকা। এখানে শিশুদের নৈতিক উন্নয়নের শিক্ষার ওপর গুরুত্ব দেওয়া হয়। যোগাযোগ : ০১৬১৬০৯০৮০৭
ডিসি চাইল্ড কেয়ার অ্যান্ড এডুকেশনাল সেন্টার
মনিপুরিপাড়া তেজগাঁও ৮৮/৫ (গেট নম্বর ৪), ঢাকায় অবস্থিত এ ডে-কেয়ার সেন্টারটিতে সকাল ৭টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত সেবা চালু থাকে। মাসিক ফি ১২ হাজার টাকা। শিশুদের বয়সসীমা দেড় বছর থেকে ছয় বছর পর্যন্ত। সকালের নাশতা, দুপুরের লাঞ্চ এবং বিকালের নাশতা দেওয়া হয়।
যোগাযোগ : ০১৭২৭৪৪২১১৪
মম চাইল্ড কেয়ার
উত্তরা ৪ নম্বর সেক্টরের ৯ নম্বর রোডের ৩৬ নম্বর বাড়িতে অবস্থিত এ ডে-কেয়ার সেন্টারটিতে ভর্তি ফি ৫ হাজার টাকা। মাসিক ফি ৭ হাজার টাকা। সকালে ও দুপুরের খাবারের ব্যবস্থা রয়েছে। শিশুদের বয়সসীমা ছয় মাস থেকে ১২ বছর পর্যন্ত। যোগাযোগ : ০১৭৫১৮৯৫৯৯৫
ক্রিয়েটিভ ডে-কেয়ার অ্যান্ড প্রি-স্কুল সেন্টার
আদাবর বায়তুল আমান হাউজিং রোডের ৮০৬ নম্বর বাসায় অবস্থিত এ ডে-কেয়ার সেন্টারটিতে শিশুদের বয়সের ওপর ভিত্তি করে ভর্তি করানো হয় না। এখানে শিশুদের মানসিক ডেভেলাপের ওপর নির্ভর করে ভর্তি করানো হয়। কয়েকটি ধাপে এখানে সেবা চালু রয়েছে। ঘণ্টাপ্রতি/সাপ্তাহিক এবং মাসিক ভিত্তিতে খরচ নির্ধারণ করা হয়। সকাল ৭টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত খোলা থাকে।
যোগাযোগ : ০১৯৩৫৬৫৫৬৯১
লেক ভিউ ডে-কেয়ার
মহাখালী নিউ-ডিওএইচএসের ১৩ নম্বর রোডের ২১১ নম্বর বাড়িতে অবস্থিত এ ডে-কেয়ার সেন্টারটি। এখানে আড়াই থেকে পাঁচ বছর পর্যন্ত বয়সিদের ভর্তি করানো হয়। সকাল ১০টা থেকে বিকাল ৫টা পর্যন্ত খোলা থাকে। যোগাযোগ : ০১৭০৮৫২০৯০১
স্পর্শ ডে-কেয়ার অ্যান্ড প্রি স্কুল
ডে-কেয়ার সকাল ৮টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত খোলা থাকে। মাসিক ফি ফুল ডে-৯ হাজার টাকা দুপুরের লাঞ্চসহ, হাফ ডে-৬ হাজার টাকা দুপুর পর্যন্ত। ঘণ্টা অনুযায়ী রাখতে চাইলে প্রতি ঘণ্টা ২০০ টাকা, পার ডে ৭০০ টাকা। যোগাযোগ : বাড়ি-১২, রোড-১২, সেক্টর-৪, উত্তরা, ঢাকা। ০১৭৮২০৪৩৪৬৮