মাসুম আওয়াল
প্রকাশ : ১৮ ফেব্রুয়ারি ২০২৩ ১৭:০০ পিএম
অসময়ে মেহমান চলে এলে বাড়িতে,
সাদা ডিম ঝোল হতো রান্নার হাঁড়িতে।
মায়েদের মনে কোনো থাকত না শঙ্কা,
ডিম ভেঙে মেশাতেন পেঁয়াজ ও লঙ্কা।
ডিম ভাজি, ঝোল, ডিম সবজির সঙ্গে,
ডিম-ডাল খাবারের রাজা এই বঙ্গে।
ব্যাচেলর জীবনেও ডিম ছাড়া গতি নেই,
তিন বেলা ডিম চলে তাতে কোনো ক্ষতি নেই।
নাগালেই থাকত রে এ ডিমের মূল্য,
আজ দেখি সেই ডিম চেনা পথ ভুলল
সুখে দুঃখে পাশে ছিল এই ডিম ভাইরে,
সেই ডিম চলে গেল নাগালের বাইরে।