কণিকা আক্তার দোলা
প্রকাশ : ১৭ ফেব্রুয়ারি ২০২৩ ১১:৫৯ এএম
প্রচ্ছদটি এঁকেছে ঘুঙুর বন্ধু তৃয়াশা সরকার। সে মিরপুর ক্যান্টমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজের নবম শ্রেণির শিক্ষার্থী।
বাংলা আমার মাতৃভূমি
বাংলা আমার ভাষা,
বাংলাদেশকে ঘিরেই আমার
স্বপ্ন এবং আশা।
বাংলা ভাষার জন্য যারা
প্রাণ দিল কোরবানি,
সেই সাহসী বীরের গল্প
চলো এবার শুনি।
বাংলা মায়ের মান বাঁচাতে
প্রাণ দিয়েছে যারা
তাদের তরে প্রভাতফেরি
অর্ঘ্য ফুলের তোড়া।
আমার ভায়ের রক্তে লেখা
সেই যে ইতিহাস
বিশ্বমাঝে অমর হলো
ফেব্রুয়ারি মাস।
সপ্তম শ্রেণি
ইন্ডিপেন্ডেন্ট মডেল স্কুল অ্যান্ড কলেজ, বগুড়া