রোমেন রায়হান
প্রকাশ : ১৪ ফেব্রুয়ারি ২০২৩ ১২:১৭ পিএম
অলংকরণ : জয়ন্ত সরকার জন
ফেব্রুয়ারির চৌদ্দ তারিখ
শহর-নগর-গ্রামে
ফুলে ফুলে রঙিন খোঁপায়
ভালোবাসা নামে।
ভালোবাসা দিবস মানেই
অবাক ভালোবাসা
রঙিন শাড়ি-পাঞ্জাবিদের
অনেক কাছে আসা।
দিন চলে যায় দিনের মতো
মন ভরে না মোটে
চৌদ্দ তারিখ দিনটা কেন
এত্তো জোরে ছোটে!
দিনের শেষে প্রশ্ন জাগে
ফেব্রুয়ারি মাসে
চৌদ্দ তারিখ কেন রে ভাই
একটি বারই আসে?