× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

চার্লস টি মেইন স্টুডেন্ট লিডারশিপ অ্যাওয়ার্ড

চুয়েটের তৌকির পেলেন রুপার পদক

সানজিদা ইমু

প্রকাশ : ১৩ ফেব্রুয়ারি ২০২৩ ১৬:১২ পিএম

চুয়েটের তৌকির পেলেন চার্লস টি মেইন স্টুডেন্ট লিডারশিপ অ্যাওয়ার্ড

চুয়েটের তৌকির পেলেন চার্লস টি মেইন স্টুডেন্ট লিডারশিপ অ্যাওয়ার্ড

প্রকৌশল বিশ্বের অন্যতম মান নির্ধারক এবং পেশাদার সংস্থা আমেরিকান সোসাইটি অব মেকানিক্যাল ইঞ্জিনিয়ার্স (এএসএমই) প্রতিবছর বিভিন্ন ক্যাটাগরিতে শিক্ষার্থী, পেশাদার প্রকৌশলী, গবেষকসহ নির্বাচিত যোগ্য প্রার্থীদের আন্তর্জাতিকভাবে পুরস্কার দেয়। এবার দুজনকে স্টুডেন্ট লিডারশিপ অ্যাওয়ার্ড দেওয়া হলো।

প্রথম পুরস্কার ভার্মেইল (স্বর্ণখচিত রুপা) পেয়েছেন যুক্তরাষ্ট্রের পারডু বিশ্ববিদ্যালয়ের মার্কাস লেন। অন্যজন হলেন- চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে সদ্য পাস করা তৌকির আহমেদ চৌধুরী। বাংলাদেশ থেকে তিনি জিতে নিয়েছেন চার্লস টি মেইন স্টুডেন্ট লিডারশিপ অ্যাওয়ার্ডের সিলভার পদক।

বর্তমান বিশ্বের স্নাতকে অধ্যয়নরত শিক্ষার্থীদের মধ্যে কমপক্ষে এক বছর সক্রিয়ভাবে নেতৃত্ব প্রদানকারী এএসএমই সদস্যদের এই পদক দেওয়া হয়। কোনো শিক্ষার্থী যদি সংগঠনটির সদস্য থাকাকালে কমপক্ষে এক বছর তার নেতৃত্ব ও সেবামূলক কর্মদক্ষতার মাধ্যমে বিভিন্ন অনুষ্ঠান ও ক্যাম্পাসভিত্তিক স্টুডেন্ট সেকশনে অবদান রাখতে সক্ষম হন, তার স্বীকৃতিস্বরূপ বাছাই করা শিক্ষার্থীদের পুরস্কৃত করে সংগঠনটি। এএসএমই কেন্দ্রীয় কর্তৃপক্ষ ২০২০-২১ সালে এএসএমই এশিয়া-প্যাসিফিক স্টুডেন্ট রিজিওনাল বোর্ডের ভাইস চেয়ারপারসন হিসেবে তৌকিরকে নিযুক্ত করে। সেখানে ভারত, পাকিস্তান, মালয়েশিয়া ও বাংলাদেশের শিক্ষার্থীদের দলকে পরিচালনা করা থেকে শুরু করে বিভিন্ন দক্ষতা বৃদ্ধি, মানসিক স্বাস্থ্য ও সচেতনতামূলক অনুষ্ঠানের আয়োজক হিসেবে কাজ করেন তিনি। পুরস্কার হিসেবে নিজের নামখচিত সিলভার মেডেল, সনদ ও প্রাইজমানি দুই হাজার মার্কিন ডলার (প্রায় ২ লাখ টাকা) পেয়েছেন তিনি।

তিনি জানান কাজের সময় একটি বারের জন্যও পুরস্কারের চিন্তা আসেনি তার। নিজেকে শুধু কিছু গঠনমূলক কাজের সঙ্গে যুক্ত রেখেছেন। করোনার সময় যখন পড়াশোনা কিছুটা স্থবির হয়ে ছিল তখন তৌকির বিভিন্নভাবে দক্ষ হওয়ার চেষ্টা করেছিলেন। পরে যখন এএসএমই-র একজন ভারতীয় সদস্যকে ২০২১ সালে এই পুরস্কার জিততে দেখেছেন, তখন ভাবলেন নিজেকেও এর জন্যে গড়ে তোলা যেতে পারে। 

তৌকির বলেন, ‘আমি এএসএমই চুয়েট স্টুডেন্ট চ্যাপ্টারের জনসংযোগ সচিব পদে ২০২০-২১ সালে দায়িত্ব পালন করেছিলাম। প্রথম থেকেই এই সংস্থার সঙ্গে ওতপ্রোতভাবে নিজেকে জড়িয়ে নিয়েছিলাম, চেষ্টা করেছি সব দিক দিয়েই নিজের সর্বোচ্চটা দেওয়ার। করোনার সময় অনলাইনে বিভিন্ন প্রোগ্রাম আয়োজন করা থেকে শুরু করে অতিথিদের আমন্ত্রণ জানানো, উপস্থাপনা, বিভিন্ন সমস্যার সমাধান, নানা কাজে যুক্ত থেকেছি। 

দেশের তরুণরা নানাভাবেই দেশকে গর্বিত করে যাচ্ছে প্রতিনিয়ত। তৌকিরের এ অর্জন বর্তমান ও ভবিষ্যৎ প্রজন্মকে অনুপ্রাণিত করবে একথা বলা যায় নিঃসন্দেহে। 

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা