× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

কই মেলা বইমেলা

তপন বাগচী

প্রকাশ : ১৩ ফেব্রুয়ারি ২০২৩ ১৩:২৫ পিএম

কই মেলা বইমেলা

বলতে পারো ভাষার মাসে এই শহরে

হচ্ছে এখন কই মেলা?

বাংলা একাডেমির মাঠে দেখতে পাবে

জমছে দারুণ বইমেলা?


কী কী জিনিস যাচ্ছে পাওয়া কিনতে বলো 

মেলার দোকানগুলিতে?

বই ছাড়া আর নেই তো কিছু, বই-ই পাবে

রাখার মতো ঝুলিতে।


জানতে যে চাই, শুক্র-শনিবারে বিশেষ

কাদের জন্য উন্মুক্ত?

শিশুকিশোর– বড় হয়ে করবে যারা

দুর্নীতি-ঘুষ-খুনমুক্ত।


বইপাঠে আর কোনোকালে হয় কখনো

দেশ ও জাতির উপকার?

কী যে বলো! জ্ঞানী লোকই সকল কালে

হয় যে দেশের রূপকার।


শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা