সাজ্জাদুল ইসলাম শাওন
প্রকাশ : ১২ ফেব্রুয়ারি ২০২৩ ১৭:১০ পিএম
চাকরি হলো সোনার হরিণ
ভাগ্যে জোটাই ভার
বেকার যারা, খুঁজছে তারা
চাকরিটা দরকার!
থাকলে গরম পকেটখানা
দাম বেড়ে যায় ষোলোআনা
পকেট যখন পকেট খালি
কেমন করে বাজাই তালি?
দু-হাত তখন বাঁধা
বেকার জীবন খুব ভয়ানক
মানুষ বলে গাধা।
গাধার মতো খেটেও কারও
যায় না পাওয়া মন
বেকারত্ব আসলে কাছে
হারায় আপনজন।