মাহমুদ কামাল
প্রকাশ : ১১ ফেব্রুয়ারি ২০২৩ ১৫:২৩ পিএম
টান পড়ে যায় বাড়ি ভাড়ায়
টান পড়ে যায় গাড়ি ভাড়ায়
পকেট গড়ের মাঠ
আমার তো নেই অর্থবিত্ত
মধ্য থেকে নিম্নবিত্ত
শপিং মলের পরিবর্তে
করটিয়ার হাট
কাগজ কলম বইখাতা আর
ঋণের সাথে সই পাতা ভার
ছোট্ট পরিবারে
টাকার মতোই মান পড়ে যায়
মনের থেকে ফুল ঝরে যায়
অসুখী সংসারে