অদ্বৈত মারুত
প্রকাশ : ০৯ ফেব্রুয়ারি ২০২৩ ১৯:২৯ পিএম
আপডেট : ০৯ ফেব্রুয়ারি ২০২৩ ১৯:৩৫ পিএম
এক জীবনে এক মানুষের
হাজার রকম চাওয়া
যার চাহিদা যেমনÑ দেখি
হয় কিছু তার পাওয়া।
সামর্থ্য না বুঝে রেসের
ঘোড়ার মতো ছুটে
যারা ধরে সোনার হরিণ
অনেকটা জল ঘুঁটে।
তাতেও তাদের মন ভরে না
আরও বিপুল চাই,
নকল সকল কাজে থেকে
হারায় আসলটাই!
মনুষ্যত্ব যখনই হয়
মানুষ থেকে উধাও
মনের মাঝে উসকানি দেয়
লোভ, লালসা; ক্ষুধাও।