× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

পছন্দের সুগন্ধি

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ০৭ ফেব্রুয়ারি ২০২৩ ১৩:৫৯ পিএম

আপডেট : ০৭ ফেব্রুয়ারি ২০২৩ ১৫:২৪ পিএম

পছন্দের  সুগন্ধি

সুগন্ধি  পছন্দ করেন না এমন মানুষ খুব কমই আছেন। বিভিন্ন ব্র্যান্ডের ও দামের সুগন্ধি বাজারে মিলে। আজ থাকছে কিছু সুগন্ধির হদিশ...

দ্য বডি শপ ব্রিটিশ রোজ

পারফিউমের মধ্যে বডি শপের সুগন্ধি জনপ্রিয়। যার মধ্যে অন্যতম দ্য বডি শপ ব্রিটিশ রোজ। সতেজ গোলাপের সুবাসে ভরপুর এই সুগন্ধি। এতে আছে গোলাপের এসেন্স, অরগানিক অ্যালকোহল প্রভৃতি। এই সুগন্ধি শরীরে স্থায়ী হবে দীর্ঘক্ষণ। এর জন্য গুনতে হবে ২ হাজার ৩শ টাকা।

ডেভিড অব কুল ওয়াটার ওয়েভ ফর ওমেন

নারীদের জন্য অনেক জনপ্রিয় একটি সুগন্ধি হলো ডেভিড অব ব্র্যান্ডের কুল ওয়াটার। খুব সুন্দর সতেজ একটা অনুভূতি দেয় এই পারফিউম, যা থাকে দীর্ঘক্ষণ। ছোট ও বড় সাইজের বোতলে পাওয়া যায় এটি। ফ্লোরাল, ফ্রেশ, এক্যুয়াটিক, ফ্রুটি এবং সুইট সুবাসে ভরপুর একটি সুগন্ধি; যা ব্যবহারে দিনভর কুল একটা অনুভূতি বিরাজ করবে। সুপার শপে এবং অনলাইন বিভিন্ন শপে মিলবে এটি। যা পাওয়া যাবে ৪ হাজার ৬শ ৫০ টাকায়।

আরও পড়ুন: শর্টকাট মেকআপ

ফের‌্যারি  র‌্যাডিয়েন্ট ব্যার্গামট 
ছেলেদের জন্য ফের‌্যারি ব্র্যান্ডের র‌্যাডিয়েন্ট ব্যার্গামট বেশ জনপ্রিয়। যা ফ্রেশ, স্পাইসি, গ্রিন, সিটরেস ও উডি সুবাসে ভরপুর। ব্যবহার করতে পারবেন যেকোনো বয়সি ছেলেরা। একশ মিলি বোতলে পাওয়া যাবে এটি। সুপার শপে ও অনলাইন থেকে কিনতে পারবেন এই সুগন্ধি। যার জন্য গুনতে হবে ৩ হাজার ৯শ ৫০ টাকা।
ভেরি গুড গার্ল বাই ক্যারোলিনা হেরেরা
ক্যারোলিনা হেরেরা ব্র্যান্ডের জনপ্রিয় একটি পারফিউম ভেরি গুড গার্ল। লাল রঙের সুগন্ধির বোতলটি দেখতে হাই হিলের মতো। টিনএজার থেকে মধ্যবয়সি নারীদের জন্য এই সুগন্ধি। যা সুইট, ফ্রুটি, ক্রিমি, ফ্লোরাল ও ফ্রেশ সুবাসে ভরপুর। ঢাকার বড় সুপার শপে পেয়ে যাবেন এটি। মিলবে অনলাইন শপে। যার জন্য গুনতে হবে ১০ হাজার ৫শ টাকা।
শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা