সুবীর বসাক
প্রকাশ : ০৬ ফেব্রুয়ারি ২০২৩ ১২:২৪ পিএম
এ জগতে কে যে সাধু
আর কে যে চোর
মুখ দেখে চেনা দায়
লেগে যায় ঘোর।
হাতে নিয়ে জপমালা
ঘোরে সাধুবেশে
আসলে সে খুনি এক
ধরা পড়ে শেষে।
সৎ ভেবে যার কাছে
রাখি সোনাদানা
সব নিয়ে উড়ে যায়
মেলে দিয়ে ডানা।
ভালো আর মন্দ কে
মনে দ্বিধা জাগে
সংসারে চোর-সাধু
চেনা চাই আগে।