আহমেদ সাব্বির
প্রকাশ : ২৯ জানুয়ারি ২০২৩ ১৪:৫৪ পিএম
আপডেট : ২৯ জানুয়ারি ২০২৩ ১৬:০২ পিএম
একদল বলে, ভুল-ভুল
আর একদল বলে, ঠিক-ঠিক
মাঝখানে বসে আরেকটি দল
মুখ টিপে হাসে খিক-খিক।
একদল বলে, গেল! গেল!
আর একদল বলে, কই? কই?
মাঝখানে বসা অন্য দলটি
উপভোগ করে হইচই।
একদল বলে, মার, মার
আর একদল বলে, কাট, কাট
মাঝেরটা বলে, দুটোকেই ধরে
শিলপাটাতে বাট, বাট।