প্রিয়ব্রত চক্রবর্তী
প্রকাশ : ২৮ জানুয়ারি ২০২৩ ১৭:৩৯ পিএম
পেলে তোমায় ভুলব না, ভুলতে তোমায় পারব না। ফুটবল কিংবদন্তির দেশ ব্রাজিল। সেখানে জন্ম শতাধিক ফুটবল তারকার; যাদের মধ্যে সর্বকালের সেরা কিন্তু পেলে না। বরং সেখানে জন্মগতভাবে বিশ্বসেরা এদসোঁ আরাঁচ দু নাসিমেতুঁ ডিকো। ১৯৪০ সালের একদিনের ঘটনা। ব্রাজিলের এক বস্তিতে জন্ম ডিকোর। সেখানেই ধীরে ধীরে তার বেড়ে ওঠা। ডিকোর বাবা ছিলেন একজন পেশাদার ফুটবলার। কিন্তু একদিন জিঙ্গা স্টাইলে খেলতে গিয়ে তার পা ভেঙে যায়। তার পর থেকে তিনি সুইপারের কাজ করেন। তাই ডিকোর মা চান না ডিকো ও তার ভাই ফুটবল খেলুক। একদিন ডিকো ও ডিকোর বন্ধুরা পুরোনো মোজা ও কাগজ পেঁচিয়ে ফুটবল খেলছিল। বাসায় ফেরার পর মা তাদের এ অবস্থা দেখে তারা কী করছিল সে কথা জিজ্ঞেস করলেন। তার বড় ভাই জানায়, ডিকো নদীতে পড়ে গিয়েছিল আর আমি ওকে বাঁচাতে গিয়ে এমন হয়েছে। কিন্তু ডিকো যখন সত্যি কথা বলে দেয়, ওদের মা রেগে প্রচুর বকাবকি করেন। একদিন ডিকো ও তার মা একটি বাসায় কাজ করছিল। হঠাৎ তার মাকে অন্য একটি রুমে ডেকে নেওয়া হয়। ডিকো . রান্নাঘরে। রান্নাঘরে তখন কিছু ছেলে তার সঙ্গে কথা বলতে শুরু করে। কদিন পর একটি ফুটবল টুর্নামেন্ট। এ টুর্নামেন্ট নিয়ে কথা শুনেছিল ডিকো। মনে মনে সে সিদ্ধান্ত নিয়েছিল, এ টুর্নামেন্টে সে ও তার বন্ধুরা অংশগ্রহণ করবে। ওই টুর্নামেন্টে ডিকো ও তার বন্ধুরা অংশগ্রহণ করে। ডিকো খুব ভালো খেলায় সান্তোস ফুটবল ক্লাবে খেলার সুযোগ পায়। কিছুক্ষণ পর ওই ছেলেরা তাদের নিজ নিজ পছন্দের খেলোয়াড়ের নাম বলাবলি শুরু করে। তখন ডিকো জানায়, তার প্রিয় খেলোয়াড় পেলে। ছেলেগুলো এ কথা শুনে ডিকোকে টিটকারি মারতে শুরু করে। ডিকোকে পেলে বলে ডাকতে থাকে। ডিকো যার কথা বলতে চেয়েছিল আসলে তার নাম বেলে। অথচ এ ডিকোই মাত্র ১৬ বছর বয়সে বিশ্বকাপ খেলেন। দেশকে এনে দেন তিনটি বিশ্বকাপ। ১৯৫০ সালে ব্রাজিল বিশ্বকাপে হেরে যাওয়ায় সবাই জিঙ্গা স্টাইলের বিপক্ষে কথা বলতে শুরু করেন। অথচ পেলে এ জিঙ্গা স্টাইলে খেলেই ব্রাজিলকে তিনটি বিশ্বকাপ উপহার দিয়েছিলেন। সে সময় সবাই স্বীকার করেন, ব্রাজিলের মূল খেলাই জিঙ্গা স্টাইল। এসবেই শুরু হয় এক বিরাট গল্পের, যা এখন ইতিহাস। সুইডেনের বিপক্ষে পেলের ব্রাজিল ৫-২ গোলে জিতে প্রথম বিশ্বকাপ জয় করার মাধ্যমেই শুরু। এরপর আরও দুটি বিশ্বকাপ উপহার দিয়েছেন। এ উপহার আমরা ভুলতে পারব না। অবশেষে ২৯ ডিসেম্বর, ২০২২ সালে পেলে এ পৃথিবী ছেড়ে বিদায় নেন। কালো মানিক পেলে, আমরা তোমায় ভুলব না।
পঞ্চম শ্রেণি, নালন্দা উচ্চবিদ্যালয় ধানমন্ডি, ঢাকা