× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

চাঁছাছোলা কথা

শচীন্দ্রনাথ গাইন

প্রকাশ : ২২ জানুয়ারি ২০২৩ ১৬:১৯ পিএম

চাঁছাছোলা কথা

চাঁছাছোলা কথাগুলো

হয় বরাবর পষ্ট,

খাঁটি বচন কঠিন শোনায়

কেউ মিছে পায় কষ্ট। 


তারা অনেক সৎসাহসী

হিসাব-কিতাব সূক্ষ্ম,

তিন-তেরো ভাব নেই স্বভাবে

সত্য বলাই মুখ্য। 


সেসব কথা ঠেঁটাও বটে

তথাপি তা সুষ্ঠ,

চামড়াতে টান যার পড়ে সে

হতেই পারে রুষ্ট। 


কাজের কথা ছাড়া যারা

ঝাড়ে না গালগল্প,

দিনে দিনে সংখ্যা তাদের 

যাচ্ছে হয়ে স্বল্প। 

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা