আনজীর লিটন
প্রকাশ : ১৮ জানুয়ারি ২০২৩ ২০:৫৬ পিএম
তাই তাই তাইয়া
নাস্তাটা খাইয়া
বাড়ি থেকে বের হয়ে ইশকুলে যাইয়া
মন তার নেচে ওঠে বন্ধুকে পাইয়া।
তাই তাই তাইয়া।
তাই তাই তাইয়া
ডিজিটাল যুগ এলো
হাতে ফোন পাইয়া
দিনভর মোবাইলে
থাকে শুধু চাইয়া।
তাই তাই তাইয়া।
তাই তাই তাইয়া
মামাবাড়ি যাইয়া
মামা দিল ফ্রেঞ্চফ্রাই-থাইসুপ খাইয়া
চিৎ হয়ে শুয়ে থাকে বিছানাটা পাইয়া।
তাই তাই তাইয়া।
তাই তাই তাইয়ো
আচমকা নাই ও
কই গেল! কই গেল!
খোঁজে ওর ভাইও
তাই তাই তাইয়ো।
পুলিশের কাছে গিয়ে
হেল্প চায় তাই ও
পুলিশরা পেরেশান,
খুঁজে খুঁজে হয়রান
বন্ধুটা কই গেল!
কোত্থাও নাই ও
তাই তাই তাইয়ো।
তাই তাই তাইয়ো।