× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ডে ট্রিপ

হলুদ হলুদ সারা বেলা

গোলাম কিবরিয়া

প্রকাশ : ১২ জানুয়ারি ২০২৩ ১৭:০৪ পিএম

আপডেট : ১২ জানুয়ারি ২০২৩ ১৭:৪২ পিএম

সরিষা ফুলের সৌন্দর্যে এখন মুগ্ধ সবাই                                                                                                      ছবি : পরাগ আহমেদ

সরিষা ফুলের সৌন্দর্যে এখন মুগ্ধ সবাই ছবি : পরাগ আহমেদ

সরিষা ক্ষেত দেখা ও ছবি তুলতে অনেকেই খুঁজছেন ঢাকার কাছাকাছি কোথায় দিগন্তজোড়া সরিষাক্ষেত আছে                                                     ছবি : পরাগ আহমেদ

সরিষা ক্ষেত দেখা ও ছবি তুলতে অনেকেই খুঁজছেন ঢাকার কাছাকাছি কোথায় দিগন্তজোড়া সরিষাক্ষেত আছে ছবি : পরাগ আহমেদ

প্রজাপতির মিতালিতে মৌমাছির মেলা; চোখজুড়ানো মাঠ-প্রান্তর হলদে সারা বেলা। সরিষা ফুলের সৌন্দর্যে এখন মুগ্ধ সবাই! ডিসেম্বর থেকে ফেব্রুয়ারি পর্যন্ত অর্থাৎ শীতকাল আসতেই ফুটে ওঠে সরিষা ফুল। এ সময় যেদিকেই চোখ যায় শুধু হলুদ আর হলুদ। যদিও গ্রামে সরিষাক্ষেতের দেখা মেলে সবখানেই। তবে নগরবাসীদের আফসোস করতে হয়।

সরিষাক্ষেত দেখা ও ছবি তুলতে যাওয়ার জন্য অনেকেই খুঁজছেন ঢাকার কাছাকাছি কোথায় কোথায় দিগন্তজোড়া সরিষাক্ষেত আছে। চলুন আজ সেই তথ্য জেনে নেওয়া যাক-

হরিরামপুর-ঝিটকা, মানিকগঞ্জ

ঢাকা থেকে কম খরচে এক দিনেই ঘুরে আসতে পারবেন সরিষা ফুলের রাজ্য মানিকগঞ্জের হরিরামপুর কিংবা ঝিটকায়। সরিষাক্ষেত ভ্রমণের সবচেয়ে ভালো সময় হলো খুব সকাল কিংবা বিকাল।

কীভাবে যাবেন?

ঢাকার হেমায়েতপুর থেকে সিংগাইরের রাস্তা ধরে কিছুদূর সামনে গেলে ধলেশ্বরী সেতু। সেটি পেরিয়ে বিন্নাডিঙ্গি বাজার থেকে বাঁ দিকের সড়কে আরও সামনে মানিকনগর। সেখানে সড়কের দুপাশে সরিষাক্ষেত। সেখান থেকে আরেকটু দূরে গেলে মানিকগঞ্জের হরিরামপুর কিংবা ঝিটকা এলাকায় আছে বিস্তীর্ণ সরিষাক্ষেত।

আড়াইহাজার

দিগন্তজোড়া হলুদ সরিষা ফুলের সৌন্দর্য উপভোগ করতে চাইলে যেতে পারেন আড়াইহাজারে। এর পাশাপাশি সরিষা ফুলের সঙ্গে শীতের সকালে খেজুরের রস, মেঘনা নদীর পাড়ে সময় কাটানোর সুযোগ তো থাকছেই।

কীভাবে যাবেন?

সায়েদাবাদ থেকে অভিলাষ পরিবহন কিংবা গুলিস্তান থেকে দোয়েল/স্বদেশ পরিবহনে আড়াইহাজারে যেতে পারবেন। এ ছাড়া কলাবাগান থেকে মেঘলা পরিবহন বাস ছাড়ে। গাউছিয়া নেমে একটু সামনে এগিয়ে লোকাল সিএনজিতে পৌঁছে যেতে পারেন আড়াইহাজার বাজারে।

সরিষাবাড়ী, জামালপুর

গ্রামের মেঠোপথ ধরে হাঁটলে চোখ জুড়িয়ে যায় হলুদের সমারোহে। সরিষাবাড়ীর সরিষাক্ষেত থেকে যেন হলুদ রঙের আভা ছড়িয়ে পড়েছে।

কীভাবে যাবেন?

ঢাকা থেকে মাত্র ১৮০ থেকে ১৯০ কিলোমিটার দূরে অবস্থিত সরিষাবাড়ী উপজেলা। কমলাপুর স্টেশন থেকে অগ্নিবীণা, যমুনা আন্তঃনগর ট্রেনে সরাসরি সরিষাবাড়ী উপজেলায় আসা যায়। তা ছাড়া বাস ও নদী পথেও সরিষাবাড়ী আসা যায়। ঢাকার মহাখালী থেকে সরিষাবাড়ী আসার বাস পাওয়া যায়। এ ছাড়া সরিষাক্ষেত দেখতে যেতে পারেন আশুলিয়া সড়কের দিয়াবাড়ী, ৩০০ ফিট নীলা মার্কেট ছাড়িয়ে, কেরানীগঞ্জের আটিবাজার রোড, দক্ষিণ কেরানীগঞ্জের যরতপুর, ঢাকা-চট্টগ্রাম রোডে ও সাভারের রূপনগরে।

 মনে রাখুন

  • সরিষাক্ষেতে নামার আগে অবশ্যই মালিকের অনুমতি সাপেক্ষে নামবেন।
  • ছবি তোলার সময় সতর্ক থাকবেন যেন ক্ষেত ও ফসল নষ্ট না হয়।
  • ক্ষেতের আশেপাশে পলিথিন, কাগজ, খাবারের প্যাকেট ইত্যাদি ফেলবেন না।
  • সরিষা ফুলের মনোমুগ্ধকর দৃশ্যে প্রাণ জুড়াতে তাহলে আর দেরি নয়। এখনই প্রিয়জনকে নিয়ে ঘুরে আসুন হলুদের সমারোহে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা