প্রবা প্রতিবেদন
প্রকাশ : ৪৬ মিনিট আগে
এশিয়ান প্যারাডাইস ফ্লাইক্যাচার। ছবি: সংগৃহীত
যে পাখির লেজ লম্বা
এশিয়ান প্যারাডাইস ফ্লাইক্যাচার। যা ‘দুধরাজ’ বা ‘সুলতানা বুলবুল’ পাখি নামে পরিচিত। এ পাখির লেজ ১২ ইঞ্চি (প্রায় ৩০ সেমি) পর্যন্ত লম্বা হয়। পাখিটির মূল শরীরের দৈর্ঘ্য ৭.৫ থেকে ৮.৭ ইঞ্চি (১৯ থেকে ২২ সেমি)।
সবচেয়ে বড় মস্তিষ্কঅলা পাখি!
একটি হামিংবার্ডের মস্তিষ্ক তার মোট শরীরের ওজনের প্রায় ৪.২ শতাংশ, যা পৃথিবীর সব পাখির মধ্যে আনুপাতিক হারে সবচেয়ে বড়। এ কারণে হামিংবার্ড তার এলাকার প্রতিটি ফুলের অবস্থান মনে রাখতে পারে এবং কোন ফুলে আবার মধু জমতে কতক্ষণ সময় লাগবে তাও হিসাব রাখতে পারে। এরা মানুষের চেহারা চিনতে পারে এবং নিয়মিত খাবার দেওয়া মানুষদের মনে রাখে, এমনকি হাজার হাজার মাইল পরিযায়ী যাত্রা শেষে পরের বছর ঠিক একই জায়গায় ফিরে আসতে পারে।