× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

দর্শনার্থীর টুপি গিলে প্রাণ হারাল জনপ্রিয় জলহস্তী

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ৮ মিনিট আগে

জলহস্তী ফিওনা। ছবি: সংগৃহীত

জলহস্তী ফিওনা। ছবি: সংগৃহীত

জন্মের পর থেকেই বেঁচে থাকার লড়াই করে বিশ্বজুড়ে পরিচিতি পেয়েছিল ফিওনা। অপরিণত অবস্থায় জন্ম নেওয়া জলহস্তীটি চিকিৎসকদের নিবিড় পরিচর্যায় সুস্থ হয়ে উঠেছিল। কিন্তু ৯ বছর বয়সে এসে দর্শকের ফেলে যাওয়া একটি উলের টুপিই কেড়ে নিল তার প্রাণ। যুক্তরাষ্ট্রের ওহাইও অঙ্গরাজ্যের সিনসিনাটি চিড়িয়াখানায় গত ১৯ নভেম্বর মারা যায় ফিওনা। চিড়িয়াখানা কর্তৃপক্ষ জানায়, দর্শকের ফেলে যাওয়া একটি বোনা টুপি গিলে ফেলার পর সেটি তার পরিপাকতন্ত্রে আটকে যায়। চিকিৎসকদের নানা প্রচেষ্টা সত্ত্বেও তাকে বাঁচানো সম্ভব হয়নি।

২০১৭ সালের ২৪ জানুয়ারি নির্ধারিত সময়ের প্রায় ছয় সপ্তাহ আগেই জন্ম হয়েছিল ফিওনার। জন্মের সময় তার ওজন ছিল মাত্র ১৩ দশমিক ২ কেজি। অথচ সদ্যোজাত জলহস্তীর স্বাভাবিক ওজন ২৪ থেকে ৫৪ কেজির মধ্যে। ফলে তার বেঁচে থাকা নিয়ে শঙ্কা ছিল। তবে চিড়িয়াখানার কর্মীদের নিবিড় পরিচর্যায় ধীরে ধীরে সুস্থ হয়ে ওঠে সে। পরে ফিওনা হয়ে ওঠে চিড়িয়াখানার অন্যতম আকর্ষণ এবং বিশ্বজুড়ে পরিচিত এক প্রাণী।

চিড়িয়াখানা কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, গত ৮ নভেম্বর এক দর্শক ফিওনার আবাসস্থলের সামনে নিজের বোনা টুপিটি বাতাসে ছুড়ে দেন। টুপিটি সেখানকার একটি সিলিং ফ্যানে আটকে যায়। পরে ফ্যানের ধাক্কায় সেটি দর্শনার্থীদের দেখার জায়গার ওপরের একটি ফাঁক দিয়ে জলহস্তীর আবাসস্থলে গিয়ে পড়ে। ফিওনা সেটি গিলে ফেলে। প্রথম দিকে টুপি গেলার পর ফিওনার মধ্যে অসুস্থতার স্পষ্ট লক্ষণ দেখা যায়নি। তবে কয়েক দিন পর তার খাবারের প্রতি আগ্রহ কমতে থাকে। বিষয়টি নজরে আসার পর পশুচিকিৎসকেরা তার চিকিৎসা শুরু করেন। তবে টুপিটি অন্ত্রের অনেক ভেতরে চলে যাওয়ায় অস্ত্রোপচার করা সম্ভব হয়নি। শেষ পর্যন্ত ১৯ নভেম্বর ফিওনার মৃত্যু হয়। পরে ময়নাতদন্তে দেখা যায়, টুপিটি তার ক্ষুদ্রান্ত্রের মাঝামাঝি অংশে আটকে ছিল। 

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা