× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

কক্সবাজার

সৈকতে পর্যটন কার্নিভাল শুরু

তাহজীবুল আনাম, কক্সবাজার

প্রকাশ : ৭ মিনিট আগে

পর্যটন কার্নিভাল ২০২৬ উপলক্ষে কক্সবাজার সৈকতের শৈবাল  পয়েন্টের পূর্বপাশে ঝাউবাগানের ভেতরে বালু দিয়ে তৈরি করা হয়েছে নান্দনিক সব ভাস্কর্য। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

পর্যটন কার্নিভাল ২০২৬ উপলক্ষে কক্সবাজার সৈকতের শৈবাল পয়েন্টের পূর্বপাশে ঝাউবাগানের ভেতরে বালু দিয়ে তৈরি করা হয়েছে নান্দনিক সব ভাস্কর্য। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

কক্সবাজার পর্যটন কার্নিভাল ২০২৬। তিন মাসব্যাপী জমকালো এক আয়োজন। দেশের পর্যটন শিল্পে নতুন মাত্রা যোগ করাই এর উদ্দেশ্য। বিশ্বের দীর্ঘতম সমুদ্রসৈকত কক্সবাজারে গতকাল রবিবার বিকালে শহরের হোটেল শৈবাল সৈকত প্রাঙ্গণে এ আয়োজনের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। সূচি অনুযায়ী আগামী ৩১ জানুয়ারি ২০২৭ পর্যন্ত দিন-রাত ২৪ ঘণ্টা এ কার্নিভাল চলবে।

এ উপলক্ষে বাংলাদেশ পর্যটন করপোরেশনের উদ্যোগে এবং স্পেলবাউন্ড কমিউনিকেশনস লিমিটেডের ব্যবস্থাপনায় সৈকত সংলগ্ন ৩৫ একর এলাকাজুড়ে এই কার্নিভাল সাজানো হয়েছে। ‘ওয়েভ অব এক্সপেরিয়েন্স’ প্রতিপাদ্য এবং ‘ফ্যামিলি ফান উইথ সান, সি অ্যান্ড স্টারস’ স্লোগানে আয়োজিত এই উৎসব ২৪ ঘণ্টাই পর্যটকদের জন্য উন্মুক্ত থাকবে বলে জানিয়েছেন আয়োজকরা।

উৎসবে পর্যটকদের জন্য প্রায় ১৫টি বিশেষ জোন তৈরি করা হয়েছে। এর প্রধান আকর্ষণ দেশি ও আন্তর্জাতিক শিল্পীদের তৈরি বালুর ভাস্কর্য, যেখানে বাংলাদেশের প্রকৃতি, ঐতিহ্য ও জীবনযাত্রা ফুটিয়ে তোলা হয়েছে। হোটেলকেন্দ্রিক ভ্রমণের বাইরে ভিন্ন স্বাদ দিতে সমুদ্রের পাড়ে ক্যাম্পিং, ক্যাম্পফায়ার এবং রাতের তারাভরা আকাশ পর্যবেক্ষণের বিশেষ ব্যবস্থা রাখা হয়েছে। এ ছাড়াও থাকছে গো-কার্টিং, কায়াকিং, বিচ স্পোর্টস, সাংস্কৃতিক অনুষ্ঠান, উন্মুক্ত চলচ্চিত্র প্রদর্শনী, কিডস জোন, ক্রাফট ভিলেজ, মার্কেটপ্লেস ও ওয়েলনেস সেন্টার। ভোজনরসিকদের জন্য বিভিন্ন ফুড স্টলের পাশাপাশি একসঙ্গে প্রায় ৩ হাজার মানুষের বসে খাবার খাওয়ার ব্যবস্থা রয়েছে।

আয়োজন প্রসঙ্গে বাংলাদেশ পর্যটন করপোরেশনের পরিচালক মো. গনি উল আজম বলেন, বর্ণিল এ আয়োজনের মধ্য দিয়ে কক্সবাজারের পর্যটনে নতুন মাত্রা যুক্ত হবে এবং দেশি-বিদেশি পর্যটকদের কাছে জেলার আকর্ষণ আরও বাড়বে।

সংশ্লিষ্টরা বলছেন, দিন-রাত ২৪ ঘণ্টার এই আয়োজন পর্যটকদের অবস্থানের সময় বাড়ানোর পাশাপাশি স্থানীয় অর্থনীতিকে আরও গতিশীল করবে।

এক্ষেত্রে পর্যটকদের জন্য নিরাপত্তা অত্যন্ত গুরুত্বপূর্ণ হওয়ায় প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সহযোগিতায় প্রশিক্ষিত কর্মীদের পাশাপাশি পুরো এলাকায় সিসিটিভি ও এআই প্রযুক্তির নজরদারির ব্যবস্থা রাখা হয়েছে।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা