× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

প্রেমের মোহনায় দাঁড়িয়ে

শামীম রেজা

প্রকাশ : ১৬ মিনিট আগে

প্রেমের মোহনায় দাঁড়িয়ে

মাওলানা জালাল উদ্দিন রুমি বলেছেন, ‘আকল আমাদ দিন ও দুনিয়া শুদ খারাব/ইশক আমাদ দার দো আলম কামিয়াব।’ অর্থাৎ আকল বা বুদ্ধি এসেছে যা দিন ও দুনিয়াকে খারাপ করে দিয়েছে। আর প্রেম এসে দোজাহান সফল করে দিয়েছে আমাদের।

পাশ্চাত্য-প্রাচ্যের প্রেমের সত্য, আলাদা আলাদা চিন্তা ও আবেগের ফসল। আফরোজা সোমার সরল ভাষায় দার্শনিক উচ্চারণ এই ছয়টি কবিতা। ‘ঋণ, প্রেমপথ, খোদার সাথে আলাপ, মনখোদা, মুক্তি ও নয়নের নৈবেদ্য আসলে একটি প্রেমসপ্তক। ছয়টি ঘাট, একটিই নদী। শুরু হয় আদালতের খাতায়, ঋণের হিসাবে; শেষ হয় ফানায়, যেখানে হিসাবের খাতাটাই পুড়ে যায় দেখতে পাই। এই যাত্রাপথকে আমি পড়তে চাই বাংলা ঘরানার চোখে, আর পাশে বসাতে চাই পাঁচ প্রেমিককে তাজাকিস্তানের বালখের রুমি, দিল্লির গালিব, কাশীর কবীর, ছেঁউড়িয়ার লালন আর জোড়াসাঁকোর রবীন্দ্রনাথকে।

প্রেমের ভাষা কি কোনো একক ঘরের? ইউরোপীয় রোমান্টিক তত্ত্ব প্রেমকে ব্যক্তির অন্তর্গত আবেগ বলে চিনেছে; উপনিবেশের পাঠশালায় আমরা সেই চেনাটাই মুখস্থ করেছি অথচ বাংলার মাটিতে প্রেম কখনও শুধু দুজন মানুষের ব্যাপার ছিল না। এখানে প্রেম একই সঙ্গে ইবাদত, সাধনা, দেহতত্ত্ব, আবার রাজনীতি ওÑ জাতপাত ও শাস্ত্রের দেয়াল ভাঙার রাজনীতি। লালনের আখড়ায়, বৈষ্ণব পদাবলির কুঞ্জে, সুফি দরগার সামায়, কবীরের তাঁতঘরে আর পালাগানের আসরে প্রেম ছিল একটি জ্ঞানতত্ত্ব।

আফরোজা সোমার কবিতা সেই জ্ঞানতত্ত্বের উত্তরাধিকার বহন করে, তবে নিজের সময়ের ভাষায় যাকে ইউরোপে পোস্টমডার্ন পরবর্তী সময় বলে চিহ্নিত করা হয়; এই আলোচনা তাই কবিতারÑ ভাবার্থ খোঁজার অনুশীলন নয়। এ এক ঘরানার খোঁজ কোন গুরু-পরম্পরা, কোন রস, কোন শব্দভান্ডার এই কবিতাগুলোর ভেতর দিয়ে কথা বলছে এবং কবি সেই পরম্পরাকে কোথায় নতুন করে বাঁক দিয়েছেন তার সম্পূর্ণ আলোচনা বাংলা ঘরানা ও পাঁচ প্রেমভাষা ঘরানা শব্দটি আমরা ধার করেছি সংগীত থেকে। গোয়ালিয়র, কিরানা, বিষ্ণুপুর ঘরানা মানে একটি বাড়ি, একটি গুরুমুখী শিক্ষা, একটি গাইবার ঢং, যা বই থেকে নয়, কান ও কণ্ঠের আদান-প্রদানে বাঁচে। বাংলা ঘরানার সাহিত্যতত্ত্ব সেই অর্থেই একটি ঘরে ফেরার প্রস্তাব : পাঠের পরিভাষা নিতে হবে নিজের উঠোন থেকেÑ ভাব, রস, সহজ, মনের মানুষ, দেহতত্ত্ব, ফানা, বাঁকা, নৈবেদ্য। এগুলো কোনো পশ্চিমা তত্ত্বের অনুবাদ নয়; এগুলো নিজেই তত্ত্ব, শতাব্দীর পর শতাব্দী গানে, পদে, মালফাতে দীক্ষিত। এই ঘরানার একটি মৌল প্রতিজ্ঞা হলো, বাংলা কখনও একভাষিক ঘর ছিল না। এখানে সংস্কৃতের নৈবেদ্য আর ফারসির ফানা এক উঠোনে বসে, ‘সাষ্টাঙ্গ প্রণাম’ আর মোনাজাত এক পঙ্‌ক্তিতে নিঃশ্বাস নেয়। ফলে বাংলা ঘরানায় রুমি, গালিব, কবীর, লালন আর রবীন্দ্রনাথকে পাঁচ প্রেমভাষাকে এখানে পাঁচটি অভিমুখ হিসেবে দেখা যাক।

আফরোজা সোমার কবিতা এই পাঁচ অভিমুখের মোহনায় দাঁড়িয়ে। কখনও তিনি গালিবের মতো হিসাব কষেন, কখনও রুমির মতো গলে যান, কখনও কবীরের মতো শাস্ত্রকে প্রশ্ন করেন, কখনও লালনের মতো মনের ঘরে

খোদা খোঁজেন, আর শেষে রবীন্দ্রনাথের মতো নৈবেদ্য সাজান। কিন্তু সবকটি অভিমুখই ফিরে আসে বাংলার

মাটিতেÑ শুঁড়িখানায়, ফৌজদারি আদালতে, ফেরারি আসামির হুলিয়ায়, আর সেই বাউলের ঘরে, যেখানে মনই

খোদা। এই যে মরমিয়া দর্শনে জাতপাতহীন মানুষের কথা কবি বলছেন যেখানে ‘প্রেম ধর্মই’ শ্রেষ্ঠ ধর্ম। আর এখানেই পাশ্চাত্য থেকে আলাদা হয়ে যান প্রাচ্যের একজন অনন্য কবি আফরোজা সোমা। অভিবাদন তোমায় হে কবি।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা