× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ধানসিড়ি কবিতা

ফয়জুল ইসলাম ও রাজা হাসান

প্রকাশ : ৯ মিনিট আগে

ফয়জুল ইসলাম

ফয়জুল ইসলাম

ফয়জুল ইসলামের অপ্রকাশিত কবিতা

আমাদের নীল ছাতাগুলো

ফয়জুল ইসলাম


ঝড়বৃষ্টির ভেতরে বাড়ি ফেরার সময় বাতাসের ঝাপটায় ভেঙে গেল আমাদের নীল ছাতাগুলো!

ছাতা ছুড়ে ফেলে দিয়ে ভিজতে ভিজতে আমরা স্থির করলাম, যত রাতই হোক না কেন,

আবারো চা-বিড়ির সংযোগ হবে।


পাল গুটিয়ে ফেলার সেইসব গল্পগাথা মনে আছে তোমাদের?

ভেসে যাওয়া কোথাও পরিণামহীন?

তারপরো তো দেখ, জীবনে জীবন যোগ করা হ’ল কতবার সানন্দেই! 


কেবল আমাদের নীল ছাতাগুলো আমরা আর খুঁজেও পাইনি!




যাও

রাজা হাসান

(ফয়জুল ইসলাম সুমন বন্ধুবরেষু)


যাও। অনেক ছেঁড়াখোঁড়া হলো। প্রেম বিরহ বিষাদে

দীর্ঘ রিক্তের যাত্রায় অনেক বছর জেগে থাকা হলো।

লেখায় বিছিয়ে দিতে চেয়েছিলে নীল অপরাজিতা।

সেখানেও ঘিরে ছিল ডুমো মাছি, চাকরি-আগ্রাসন।

ঘনঘোর সংগোপনে কতটুকু জ্যোৎস্না ধরে রেখেছিলে?

আমাদের গূঢ় নিষ্ক্রিয়তা ছেলেখেলা ছিলো না,

কেবল আড়াল, কেবল লুকিয়ে যাওয়া।

এবার মৃতের শান্ত মুখচ্ছবি সঙ্গে নিয়ে যাও।

না, আর কিছু নয়, এবার ঘুমাও...


শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা