× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

মো. জুমেন খান জিতলেন শাওমি ইমেজারি গ্লোবাল অ্যাওয়ার্ডস ২০২৬

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ১৬ মিনিট আগে

মো. জুমেন খান জিতলেন শাওমি ইমেজারি গ্লোবাল অ্যাওয়ার্ডস ২০২৬

আন্তর্জাতিক আলোকচিত্র প্রতিযোগিতা ‘শাওমি ইমেজারি গ্লোবাল অ্যাওয়ার্ডস ২০২৬’ (Xiaomi Imagery Global Awards 2026)-এ সম্মানজনক ‘জাজেস চয়েস অ্যাওয়ার্ড’ (Judges’ Choice Award) অর্জন করেছেন বাংলাদেশের প্রতিভাবান আলোকচিত্রী মো. জুমেন খান।

মোবাইল ফটোগ্রাফি ও ভিজ্যুয়াল স্টোরিটেলিংকে বিশ্বদরবারে তুলে ধরার লক্ষ্যে প্রতি বছর শাওমি এই বৈশ্বিক প্রতিযোগিতার আয়োজন করে থাকে। ​এ বছর প্রতিযোগিতায় বিশ্বের ১০০টিরও বেশি দেশ ও অঞ্চল থেকে ২ লাখ আলোকচিত্রীর প্রায় ১২ লাখ ছবি জমা পড়ে। সাত সদস্যের একটি আন্তর্জাতিক জুরি বোর্ড ছবির বিষয়বস্তু, কম্পোজিশন, আলো, সৃজনশীলতা এবং আবেগীয় গভীরতা বিবেচনা করে চূড়ান্ত বিজয়ীদের নির্বাচন করেন। এর মধ্য থেকেই সেরাদের একজন হিসেবে এই গৌরব অর্জন করেন তিনি। 

নির্বাচিত প্রত্যেক Judges' Choice বিজয়ী পুরস্কার হিসেবে ৩ হাজার মার্কিন ডলার অর্থপুরস্কার পাচ্ছেন।

​মো. জুমেন খান বাংলাদেশের একজন পরিচিত স্ট্রিট ফটোগ্রাফার। তিনি ঢাকাভিত্তিক আলোকচিত্র সংগঠন অর্ডিনারি কালেক্টিভের সহ-প্রতিষ্ঠাতা, একজন সদস্য। ২০২৬ সালের ফেব্রুয়ারিতে সাতজন আলোকচিত্রীর উদ্যোগে প্রতিষ্ঠিত এই সংগঠনটি ফটোওয়াক, কর্মশালা, আলোচনা ও বিভিন্ন যৌথ উদ্যোগের মাধ্যমে আলোকচিত্রীদের পারস্পরিক সহযোগিতা, শেখা এবং সৃজনশীল বিকাশের সুযোগ তৈরি করতে কাজ করছে। পাশাপাশি তিনি বর্তমানে ‘টাইমস অব বাংলাদেশ’ (Times of Bangladesh)-এ ফ্রিল্যান্স ফটোসাংবাদিক হিসেবে কাজ করছেন। এর আগে তিনি ‘শাওমি ইমেজারি অ্যাওয়ার্ডস ২০২৫’-এও সম্মানজনক স্বীকৃতি (Honourable Mention) অর্জন করেছিলেন। তাঁর এই আন্তর্জাতিক সাফল্য দেশের আলোকচিত্র অঙ্গন অনন্য উচ্চতায় নিয়ে গেছে।   

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা