× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ট্রিপল ২০০ মেগাপিক্সেল ক্যামেরায় অপোর নতুন ফ্ল্যাগশিপ

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ১৩ মিনিট আগে

ট্রিপল ২০০ মেগাপিক্সেল ক্যামেরায় অপোর নতুন ফ্ল্যাগশিপ

ট্রিপল ২০০ মেগাপিক্সেল ক্যামেরায় অপোর নতুন ফ্ল্যাগশিপ

বিশ্বের শীর্ষস্থানীয় প্রযুক্তি ব্র্যান্ড অপো বাংলাদেশে আনুষ্ঠানিকভাবে এর নতুন ফ্ল্যাগশিপ স্মার্টফোন অপো ফাইন্ড এক্স১০ প্রো ম্যাক্স প্রি-অর্ডার নেওয়া শুরু করেছে। এর ‘ট্রু-টু-আইস ইমেজিং ফিলোসফি’ স্মার্টফোন ফটোগ্রাফিতে নতুন দৃষ্টিভঙ্গি নিয়ে এসেছে। 

অপো ফাইন্ড এক্স১০ প্রো ম্যাক্স দুইটি প্রাণবন্ত রঙে নিয়ে আসা হচ্ছে - লুনা হোয়াইট ও টাইটানিয়াম গ্রে। এর ১৬ জিবি র‍্যাম + ৫১২ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টটির মূল্য নির্ধারণ করা হয়েছে মাত্র ২৫৯,৯৯৯ টাকা। ডিভাইসটির প্রি-অর্ডারে থাকছে ২৪ মাস পর্যন্ত ০% ক্রেডিট কার্ড ইএমাই, বর্ধিত ওয়ারেন্টি ও এক্সচেঞ্জ ক্যাশব্যাকসহ বিশেষ সুবিধা।

ফাইন্ড এক্স১০ প্রো ম্যাক্সের ইমেজিং সক্ষমতাকে শক্তিশালী করতে এতে ট্রিপল ২০০ মেগাপিক্সেল হ্যাসেলব্লাড ক্যামেরা সিস্টেম ব্যবহার করা হয়েছে। এতে ২০০ মেগাপিক্সেলের মেইন ক্যামেরা, ২০০ মেগাপিক্সেলের আলট্রা-ওয়াইড ক্যামেরা ও ২০০ মেগাপিক্সেলের পেরিস্কোপ টেলিফটো ক্যামেরা ব্যবহার করা হয়েছে। হ্যাসলব্লাডের ফটোগ্রাফি ঐতিহ্যের সাথে অপোর ইমেজিং উদ্ভাবনের সমন্বয়ে তৈরি সিস্টেমটি ব্যবহারকারীদের বিভিন্ন দৃষ্টিভঙ্গি থেকে সৃজনশীল ও নিখুঁত ছবি তোলার দারুণ স্বাধীনতা দিবে। 

ফ্ল্যাগশিপ স্মার্টফোন আরও সহজলভ্য করতে ক্রেতাদের জন্য থাকছে ২৪ মাস পর্যন্ত ০% ক্রেডিট কার্ড ইএমআই সুবিধা। এতে প্রতি মাসে কিস্তির পরিমাণ হবে আনুমানিক ১০ হাজার ৮৩৪ টাকা। প্রি-অর্ডারে ক্রেতারা এক বছরের বর্ধিত ওয়ারেন্টি ও লাইফটাইম ফোন সার্ভিস সুবিধা পাবেন। এছাড়াও, ক্রেতারা তাদের বর্তমান স্মার্টফোনটি আপগ্রেড করার ক্ষেত্রে ফ্লিপার এক্সচেঞ্জ প্রোগ্রামের মাধ্যমে সর্বোচ্চ ১০ হাজার টাকা পর্যন্ত ক্যাশব্যাক উপভোগ করতে পারবেন।  

মোবাইল ফটোগ্রাফিকে আরও এক ধাপ এগিয়ে নিতে, অপো নিয়ে এসেছে লুনা হোয়াইট রঙের অপো ফাইন্ড এক্স১০ প্রো ম্যাক্স হ্যাসেলব্লাড টেলি কনভার্টার কিট, যার মূল্য মাত্র ২৯,৯৯৯ টাকা। ফ্ল্যাগশিপ ফোনটির সর্বাধুনিক ক্যামেরা সিস্টেমের সাথে ব্যবহারোপযোগী ডিজাইনের এই অ্যাকসেসরিজ ফটোগ্রাফিপ্রেমীদের আরও সৃজনশীল ও উন্নত টেলিফটো ফটোগ্রাফির অভিজ্ঞতা দিবে। 

ফ্ল্যাগশিপ স্মার্টফোনের পাশাপাশি, অপো আরও নিয়ে এসেছে অপো এনকো ক্লিপ২। লুমিনাস গোল্ড রঙের এই অ্যাকসেসরিজটির মূল্য মাত্র ১৭,৯৯৯ টাকা। স্টাইল ও স্বাচ্ছন্দ্য দুটিকেই গুরুত্ব দেন এমন ক্রেতাদের জন্য এটি নিয়ে আসা হয়েছে। অপো এনকো ক্লিপ২ স্মার্ট ডিভাইস ইকোসিস্টেমে নতুন মাত্রা যোগ করবে ও অপো ফাইন্ড এক্স১০ প্রো ম্যাক্সের অভিজ্ঞতাকে আরও অনন্য করে তুলবে।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা