× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

গাছের টবে পিঁপড়া হলে

নাজমুন নাহার

প্রকাশ : ১৯ মিনিট আগে

গাছের টবে পিঁপড়া হলে কী করবেন

গাছের টবে পিঁপড়া হলে কী করবেন

আমরা যারা শৌখিন মানুষ আছি, তারা কিন্তু সব সময়ই বারান্দায় ২-৪টা ফুলের গাছ রাখি। ফুল ফুটলে সেগুলোকে আবার ঘরেও রাখি। এ ছাড়া কিছু ইনডোর প্লান্ট আছে, যেগুলো ঘরের ভেতর প্রায়শই দেখা যায়। কিন্তু বিপত্তিটা ঘটে যখন আমরা সে শখের গাছে পোকামাকড়ের আক্রমণ দেখি। সেগুলো হতে পারে পিঁপড়া বা অন্য কোনো পোকা। যেহেতু আমরা গাছে অনেক জৈব খাবার দিই যেমন- চাল আর ডাল ধোয়া পানি, মাছ ধোয়া পানিÑ সেক্ষেত্রে কখনও কখনও চাল, ডাল, মাছের উচ্ছিষ্ট গাছের গোড়ায় জমতে পারে। আর তখনই পিঁপড়ার উৎপাত হয়।

আক্রমণ বেশি হলে করণীয় 

ডিটারজেন্ট 

পানিতে সামান্য ডিটারজেন্ট মিশিয়ে বিকালবেলা পাতায় স্প্রে করতে পারেন এবং পরদিন সকালে পরিষ্কার পানি দিয়ে পাতা ধুয়ে ফেলুন। 

ভিনেগার 

সমপরিমাণ পানি ও ভিনেগার অথবা লেবুর রস মিশিয়ে পিঁপড়ার চলাচলের পথে বা গাছে স্প্রে করুন। এ ছাড়া লেবুর খোসা টবের চারপাশে বা মাটির ওপর রাখতে পারেন।

নিম 

 ১০ মিলি নিম তেল ১ লিটার পানিতে ভালোভাবে মিশিয়ে গাছে ও টবের মাটিতে স্প্রে করুন অথবা নিমপাতা শুকিয়ে গুঁড়ো করে গাছের গোড়ায় দিন। বাজারে বা নার্সারিতে নিম খৈলও পাওয়া যায়। সেটাও বেশ কাজে আসে।

মরিচের গুঁড়ো 

১ লিটার পানিতে ১ চামচ মরিচের গুঁড়ো মিক্স করে সম্পূর্ণ গাছে স্প্রে করতে হবে। তবে এ সময় মাস্ক অবশ্যই ব্যবহকর করতে হবে। খেয়াল রাখতে হবে যেন বাচ্চারা আশপাশে না থাকে।

হলুদ গুঁড়ো : ১ লিটার পানিতে ১ চামচ হলুদ গুঁড়ো মিশিয়ে গাছে স্প্রে করলে পিঁপড়া ও পোকামাকড় দূর হয়।

ফিটকিরি 

এক টুকরো ফিটকিরি পানিতে গুলিয়ে মাটিতে এবং গাছে স্প্রে করে দিতে পারেন।

চক 

চকের ক্যালসিয়াম কার্বোনেট পিঁপড়া তাড়াতে সাহায্য করে। টবের আশপাশে চক দিয়ে দাগ কাটতে পারেন। 

দারুচিনি 

দারুচিনি রোদে শুকিয়ে গুঁড়ো পানিতে মিক্স করে স্প্রে করে দেওয়া যায়। 

হ্যান্ডওয়াশ বা শ্যাম্পু 

হ্যান্ডওয়াশ অথবা শ্যাম্পু ১ লিটার পানিতে মিক্স করে স্প্রে করতে পারেন। সঙ্গে দিতে পারেন লেবুর রস।

ন্যাপথলিন গুঁড়ো 

ন্যাপথলিন গুঁড়ো করে টবের গোড়ায় ছিটিয়ে দিন। মুহূর্তের মধ্যে পিঁপড়া পালিয়ে যাবে। 

কীটনাশক হিসেবে ভার্টিমেক/নাইট্রো স্প্রে করা যায়, তবে ঘরোয়া পদ্ধতির কোনো সাইড ইফেক্ট নেই। তাই অতিরিক্ত আক্রমণ ছাড়া কীটনাশক ব্যবহার না করাই ভালো। আরও ভালো হবে যদি মাটিগুলো আলাদা করে ভালোভাবে শুকিয়ে নিতে পারলে, গাছটা অন্য টবে অন্য মাটিতে বসিয়ে দেবেন।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা