× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

৪০ স্যাটেলাইট নিয়ে বিধ্বস্ত অ্যামাজনের রকেট

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ২৫ মিনিট আগে

যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা থেকে মহাকাশে উৎক্ষেপণের মাত্র ১০ মিনিটের মাথায় যান্ত্রিক ত্রুটির মুখে পড়ে ধ্বংস হয়ে গেছে একটি মার্কিন ভলকান রকেট। ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা থেকে মহাকাশে উৎক্ষেপণের মাত্র ১০ মিনিটের মাথায় যান্ত্রিক ত্রুটির মুখে পড়ে ধ্বংস হয়ে গেছে একটি মার্কিন ভলকান রকেট। ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা থেকে মহাকাশে উৎক্ষেপণের মাত্র ১০ মিনিটের মাথায় যান্ত্রিক ত্রুটির মুখে পড়ে ধ্বংস হয়ে গেছে একটি মার্কিন ভলকান রকেট। গত রবিবারের এই ভয়াবহ দুর্ঘটনায় রকেটে থাকা অ্যামাজনের ‘লিও’ ইন্টারনেট নেটওয়ার্কের ৪০টি স্যাটেলাইটের তথা কৃত্রিম উপগ্রহের পুরো চালানটিই ধ্বংস হয়ে গেছে।

বোয়িং এবং লকহিড মার্টিনের যৌথ বাণিজ্যিক প্রতিষ্ঠান ইউনাইটেড লঞ্চ অ্যালায়েন্সের (ইউএলএ) তৈরি এই ভলকান রকেটের ২০ বছরের ইতিহাসে এটিই প্রথম ব্যর্থতা। এই বড় ধাক্কার ফলে ইলোন মাস্কের প্রতিষ্ঠান স্পেসএক্সের স্টারলিংক ইন্টারনেট সেবাকে চ্যালেঞ্জ জানানোর যে স্বপ্ন অ্যামাজন দেখছিল, তা আরও দীর্ঘায়িত হলো।

ফ্লোরিডার কেপ ক্যানাভেরাল স্পেস ফোর্স স্টেশন থেকে সফলভাবে উড্ডয়ন করলেও প্রায় ১০ মিনিট পর হঠাৎ করেই রকেটটিতে গোলযোগ দেখা দেয়। ভলকান যানটি কক্ষপথে অ্যামাজনের স্যাটেলাইটগুলো পৌঁছাতে ব্যর্থ হয়েছে। ইউএলএ এক বিবৃতিতে জানিয়েছে, ঠিক কী কারণে এই দুর্ঘটনা ঘটেছে তা জানতে একটি দীর্ঘমেয়াদি কারিগরি তদন্ত শুরু হয়েছে। আগামী কয়েক মাস এই রকেটের মাধ্যমে সব ধরনের উৎক্ষেপণ স্থগিত থাকবে।

মহাকাশে ইন্টারনেট সেবা দিতে অ্যামাজনের মোট ৩ হাজার ২৩৬টি স্যাটেলাইট পাঠাতে হবে, যার ওপর ভিত্তি করে চলতি বছর থেকেই বাণিজ্যিক সেবা শুরু করার কথা ছিল জেফ বেজোসের প্রতিষ্ঠানটির। কিন্তু অন্যান্য কোম্পানির রকেটের ওপর নির্ভর করতে গিয়ে বারবার বাধাগ্রস্ত হচ্ছে তারা।

এর আগে চলতি বছরের মে মাসে ব্লু অরিজিনের নিউ গ্লেন রকেট বিস্ফোরণেও অ্যামাজনের স্যাটেলাইট ধ্বংস হয়েছিল। যেখানে বর্তমানে স্পেসএক্সের ১১ হাজারের বেশি স্যাটেলাইট মহাকাশে ঘুরছে, সেখানে অ্যামাজন মাত্র ১২ শতাংশের মতো কাজ শেষ করতে পেরেছে।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা