× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

কবিতা

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ১৩ নভেম্বর ২০২৬ ১৫:২৩ পিএম

আপডেট : ২৩ ঘণ্টা আগে

গ্রাফিক্স: প্রতিদিনের বাংলাদেশ

গ্রাফিক্স: প্রতিদিনের বাংলাদেশ

আলোর গোলক

সু‌হিতা স‌ুলতানা


আসন্ন শী‌তের সকা‌লে ব‌সে ভা‌বি এই জীব‌নে

কখ‌নো ঢাকা কখ‌নো য‌শোর আমার আবাসল‌য়ে

আমি কেমন আছি ব‌লো তো? কারও চো‌খে মহা-

সু‌খে আট‌কে গে‌ছে আমার জীবন! দু‌টি শহর কী

দিল আমা‌কে? নিঃসঙ্গ হাওয়ায় ভে‌সে বেড়ায়...

আমার মন! চিন্তার দ‌রোজা খু‌লে দে‌খি কা‌র্তিকের

ভো‌রে জীবনান‌ন্দের পেঁচা মুখ ভার ক‌রে ব‌সে

আছে আমা‌দের বৃ‌ক্ষের মগডা‌লে! দে‌শের সারা

শহরজু‌ড়ে মৃত‌্যুর মত অস্থিরতা! জীব‌নের ভেত‌রে

AI ঢু‌কে সব লন্ডভন্ড ক‌রে দি‌য়ে‌ছে আমা‌দের মায়া

স্মৃ‌তি প্রেম-কৃ‌ত্রিমতা দি‌য়ে গঠন‌শৈলী পর্যন্ত খে‌য়ে

ফে‌লে‌ছে! মানুষ সংক্রমিত হ‌তে হ‌তে নি‌জে‌কেই

ভে‌ঙে গুঁড়ি‌য়ে দি‌চ্ছে অনবরত! ভাঙ‌নের পথ ধ‌রে

যারা হাঁটে তারা খে‌য়ে ফে‌লে সু‌খের মুহূর্তগু‌লো

পা‌য়ের কা‌ছে কাঁটা তার আর ক্ষ‌তিকর মানু‌ষের

অট্টহা‌স্যে কেঁপে ওঠে শিশুর বাঁচার বিশ্বাস!

সকা‌লের রোদও পান‌সে হ‌য়ে উঠেছে! জীব‌নের

ভ‌য়ে অধ‌র্মের ভ‌য়ে উজাড় হ‌য়ে যা‌চ্ছে গ্রাম শহর

অনিয়ম হ‌য়ে উঠেছে গুঞ্জ‌রিত আলোর গোলক


তোমার দিকে চেয়ে আছি

জব্বার আল নাঈম


ফসল কাটার পর বিষণ্ন ভূমি

মেঘ পড়ে যাওয়ার পর ভারমুক্ত আকাশ

বাতাসের সঙ্গে উড়ে যাওয়া ধূলির পর বিস্তীর্ণ মাঠ; খুবই নিঃসঙ্গ, একা! 

কোথাও কেউ নেই!

তেমনিভাবে তোমার গল্প শেষ হওয়ার পর অকেজো বেলুন!

আমার সবভাষা তোমাকে দিয়েছি

আমার হৃদয় তোমাকে দিয়েছি

সকল নান্দনিকতাও

বলো, হৃদয় দখল হলেÑ অবশিষ্ট কিছুই থাকে?


তবু অদৃশ্য ভ্রমে হেঁটে যাচ্ছি, হেঁটে যাচ্ছিÑ 

প্রার্থনার ঘরে

আমার শিয়রে এসো তোমার হৃদয় খুলে!

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা