× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

‘বাহুবলী’র মেয়ের বিয়েতে ৪ লাখ মানুষকে আমন্ত্রণ

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ১১ নভেম্বর ২০২৬ ১০:১১ এএম

‘বাহুবলী’র মেয়ের বিয়েতে ৪ লাখ মানুষকে আমন্ত্রণ

খুনের মামলায় কিছুদিন পরই আত্মসমর্পণ করতে হবে আদালতে। তার আগে মেয়ের বিয়ের এলাহি আয়োজন করছেন ‘বাহুবলী’ খ্যাত বিহারের বিধানসভার সদস্য অনন্ত সিং। বিয়ে উপলক্ষে প্রায় চার লাখ মানুষের থাকা-খাওয়ার ব্যবস্থা করা হচ্ছে। বিদেশ থেকে আসছে ফুল। শুধু তা-ই নয়, থাকছে ঘোড়দৌড় প্রতিযোগিতা। যেখানে প্রথম পুরস্কার হিসেবে মিলবে প্রায় ২০ লাখ রুপি মূল্যের অত্যাধুনিক গাড়ি! 

আগামী ২৫ নভেম্বর বিয়ে হবে অনন্ত সিংয়ের ছোট মেয়ে শিবাঙ্গী সিংয়ের। পাত্র ঋষিকেশ কুমার। ভারতীয় বিভিন্ন গণমাধ্যম সূত্রে জানা গেছে, কয়েক একর জমিজুড়ে চলছে বিয়ের প্রস্তুতি। আমন্ত্রিতদের তালিকায় রয়েছেন দেশের একাধিক রাজনৈতিক নেতা, অভিনেতা ও সংগীতশিল্পী। বিধায়কের মেয়ের বিয়ের আমন্ত্রিতের তালিকায় শুধু বিহার বা ভারত নয়, আছেন পাকিস্তানের অতিথিরাও।

অনন্ত সিংয়ের দাবি, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকেও বিয়েতে আমন্ত্রণ জানানোর পরিকল্পনা রয়েছে তার। রাজনৈতিক অতিথিদের তালিকায় রয়েছেন বিহারের সাবেক মুখ্যমন্ত্রী নীতীশ কুমার, আরজেডি প্রধান লালুপ্রসাদ যাদব এবং বিধানসভার বিরোধী দলনেতা তেজস্বী যাদব। এ ছাড়াও আমন্ত্রণ জানানো হয়েছে অভিনেতা সোনু সুদ, লোকসংগীতশিল্পী মৈথিলী ঠাকুর, সংসদ সদস্য তথা গায়ক মনোজ তিওয়ারি, ভোজপুরি তারকা পবন সিং এবং অভিনেত্রী অক্ষরা সিংকে। বলিউডের আরও কয়েকজন ব্যক্তিত্বকেও আমন্ত্রণ জানানো হয়েছে। তবে তাদের মধ্যে কারা অনুষ্ঠানে উপস্থিত থাকবেন, তা এখনও নিশ্চিত নয়।

এদিকে বিয়ের আয়োজন মিটতে না মিটতেই জেলে যেতে হবে সম্প্রতি বিতর্কিত মন্তব্য করে জনতা দল ইউনাইটেড (জেডিইউ) থেকে বহিষ্কার হওয়া অনন্তকে। কারণ আদালতের নির্দেশে আগামী ১ ডিসেম্বর দুলারচাঁদ যাদব হত্যা মামলায় তার আত্মসমর্পণ করার কথা রয়েছে।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা