× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

চিকেন স্ন্যাকস

শাহানা পারভীন

প্রকাশ : ১০ নভেম্বর ২০২৬ ১৬:১৩ পিএম

চিকেন স্ন্যাকস

চিকেন স্ন্যাকস

মুরগির মাংস দিয়ে তৈরি করা নানা স্বাদের খাবার খেতে ভালোবাসেন ছোট-বড় সবাই। একঘেয়ে মাংস না খেয়ে চলুন আজ বানিয়ে ফেলা যাক মজাদার কয়েকটি রেসিপি। রেসিপি ও ছবি দিয়েছেন শাহানা পারভীন

ড্রামস অব হেভেন

চিকেন ম্যারিনেশনের জন্য লাগবে- চিকেন ললিপপ ৮-১০টি, আদা-রসুন বাটা ১ টেবিল চামচ, সয়া সস ১ টেবিল চামচ, গোলমরিচ গুঁড়ো ১ চা চামচ, ডিম ১টি, কর্নফ্লাওয়ার ৩ টেবিল চামচ, ময়দা ২ টেবিল চামচ, লবণ স্বাদমতো, তেল ভাজার জন্য।

সস তৈরির জন্য লাগবে- রসুন ও আদা কুচি ১ টেবিল চামচ করে, পেঁয়াজ কুচি আধা কাপ, স্প্রিং অনিয়ন কুচি ৩ টেবিল চামচ, শেজওয়ান সস বা চিলি সস ২ টেবিল চামচ, টমেটো ক্যাচাপ ৩ টেবিল চামচ, সয়া সস ১ টেবিল চামচ, ভিনেগার ১ চা চামচ, চিনি আধা চা চামচ, কর্নফ্লাওয়ারের মিশ্রণ ১ চা চামচ, কর্নফ্লাওয়ার ৩ টেবিল চামচ পানিতে গুলিয়ে নেওয়া।

যেভাবে বানাবেন 

প্রথমে চিকেন ললিপপগুলো ভালো করে ধুয়ে পানি ঝরিয়ে নিন। এবার তেল বাদে ম্যারিনেশনের সব উপকরণ দিয়ে ললিপপগুলো ভালোভাবে মেখে ১৫-২০ মিনিট রেখে দিন। কড়াইতে পর্যাপ্ত তেল গরম করে চিকেনগুলো মাঝারি আঁচে ডুবো তেলে মুচমুচে ও সোনালী করে ভেজে তুলে রাখুন। অন্য একটি প্যানে তেল গরম করে আদা, পেঁয়াজ ও রসুন কুচি দিয়ে হালকা ভাজুন। এরপর শেজওয়ান সস/চিলি সস, টমেটো ক্যাচাপ, সয়া সস ও ভিনেগার দিয়ে সামান্য লবণ ও চিনি দিয়ে মসলাটি ভালো করে মেশান। সস ফুটে উঠলে এতে গুলিয়ে রাখা কর্নফ্লাওয়ারের পানিটুকু দিয়ে দিন। এবার ভেজে রাখা চিকেন ললিপপগুলো সসের মধ্যে দিয়ে দিন। উচ্চ আঁচে দ্রুত টস করে নিন যাতে সসটি চিকেনের গায়ে ভালোভাবে লেগে যায়। সবশেষে ওপর থেকে স্প্রিং অনিয়ন কুচি ছড়িয়ে নামিয়ে নিন।

ওপোর আয়াম

যা যা লাগবে

মুরগির মাংস ১ কেজি (টুকরো করা), নারিকেলের দুধ ৫০০ মিলি (ঘন), পানি, লেমনগ্রাস ২টি (সামান্য থেঁতলে নেওয়া), লেবু পাতা ৩টি, তেজপাতা ২টি, তেল-লবণ ও চিনি স্বাদমতো, মসলার পেস্ট তৈরির জন্য লাগবে- পেঁয়াজ ৫-৬টি, রসুন ৪ কোয়া, আদা ১ ইঞ্চি, ধনে গুঁড়ো ১ চা চামচ, জিরা ও গোলমরিচ গুঁড়ো আধা চা চামচ করে, হলুদ গুঁড়ো আধা চা চামচ।

যেভাবে বানাবেন 

একটি প্যানে তেল গরম করে বেটে রাখা মসলার পেস্ট, লেমনগ্রাস, লেবু পাতা এবং তেজপাতা যোগ করুন। মসলা থেকে সুন্দর সুঘ্রাণ বের হওয়া এবং তেল ওপরে ভেসে ওঠা পর্যন্ত ৪-৫ মিনিট মাঝারি আঁচে কষিয়ে নিন। এবার মসলার মধ্যে মুরগির মাংসের টুকরোগুলো দিয়ে মাংসের চারপাশ ভালোভাবে মসলার সঙ্গে মিশিয়ে ৫ মিনিট রান্না করুন, যতক্ষণ না মাংসের রঙ কিছুটা বদলে যায়। এবার প্যানে পানি এবং অর্ধেক পরিমাণ ঘন নারিকেলের দুধ ঢেলে দিন। স্বাদমতো লবণ ও চিনি যোগ করে ভালোভাবে মিশিয়ে নিন। মাংস পুরোপুরি সেদ্ধ হওয়া পর্যন্ত প্রায় ২৫-৩০ মিনিট এভাবে মৃদু আঁচে রান্না হতে দিন। মাংস সেদ্ধ হয়ে ঝোল ঘন হয়ে এলে বাকি নারিকেলের দুধটুকু মিশিয়ে দিন। আরও ৫ মিনিট হালকা ফুটিয়ে নামিয়ে নিন।

চিকেন পাকোড়া

যা যা লাগবে 

বোনলেস চিকেন ২৫০ থেকে ৩০০ গ্রাম (ছোট কিউব বা টুকরো করে কাটা), পাকোড়া রেডিমিক্স ১ কাপ, আদা-রসুন বাটা ১ চা চামচ, পেঁয়াজ কুচি আধা কাপ (মিহি কুচি), কাঁচা মরিচ কুচি ২-৩টি (ঝাল অনুযায়ী), লেবুর রস ১ চা চামচ, ডিম ১টি, পানি সামান্য, তেল (ভাজার জন্য) পর্যাপ্ত পরিমাণ, সয়াসস ১ টেবিল চামচ 

যেভাবে বানাবেন 

প্রথমে চিকেনের টুকরোগুলো ভালোমতো ধুয়ে পানি ঝরিয়ে নিন। এবার একটি পাত্রে চিকেনের সঙ্গে আদা-রসুন বাটা, লেবুর রস, সয়াসস এবং সামান্য লবণ দিয়ে ভালো করে মেখে ১৫-২০ মিনিট রেখে দিন। ম্যারিনেট করা চিকেনের সঙ্গে পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি এবং ডিম দিন। এরপর ১ কাপ বা প্রয়োজন অনুযায়ী পরিমাণমতো পাকোড়া রেডিমিক্স দিন। খুব অল্প পরিমাণে পানি দিয়ে সব উপকরণ একসঙ্গে এমনভাবে মেখে নিন, যেন মিশ্রণটি মাংসের সঙ্গে ভালোভাবে লেগে থাকে। কড়াইয়ে পরিমাণমতো তেল গরম করুন। এবার একটু একটু করে চিকেন পাকোড়ার আকৃতিতে তেলের মধ্যে ছেড়ে দিন। মাঝারি আঁচে উল্টেপাল্টে পাকোড়াগুলো সোনালী ও মুচমুচে হওয়া পর্যন্ত ভাজুন।


শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা