প্রবা প্রতিবেদক
প্রকাশ : ০৭ নভেম্বর ২০২৬ ১৭:২০ পিএম
নারায়ণগঞ্জে প্রথম ফ্ল্যাগশিপ আউটলেট চালু করেছে গ্যাজেট অ্যান্ড গিয়ার (G&G)। উদ্বোধন উপলক্ষে আজ ৭ থেকে ৯ নভেম্বর নির্বাচিত প্রযুক্তিপণ্যে সর্বোচ্চ ২০% ছাড় দেবে প্রতিষ্ঠানটি। নারায়ণগঞ্জের আলমাস পয়েন্টে অবস্থিত নতুন এই আউটলেটে সরাসরি কেনাকাটার ক্ষেত্রে অফারটি পাওয়া যাবে।
গ্যাজেট অ্যান্ড গিয়ার দেশের অন্যতম প্রিমিয়াম প্রযুক্তি ও লাইফস্টাইল পণ্য বিক্রেতা প্রতিষ্ঠান। এটি অ্যাপলের অনুমোদিত বিক্রেতাও। নতুন আউটলেটটিতে বিভিন্ন ব্র্যান্ডের অফিশিয়াল স্মার্টফোনের পাশাপাশি পাওয়া যাবে মোবাইল ফোনের আনুষঙ্গিক সামগ্রী, অডিও পণ্য, স্মার্ট ডিভাইস ও অন্যান্য প্রযুক্তিপণ্য।
এছাড়া আউটলেটে একই ছাদের নিচে পাওয়া যাচ্ছে অ্যাপল, স্যামসাং, মার্শাল, বোস, জেবিএল, হারমান কারডন, বেলকিন, ডিজেআই, গোপ্রো, গুগল, স্টারলিংক, মেটা ও অ্যামাজনসহ বিভিন্ন আন্তর্জাতিক ব্র্যান্ডের লাইফস্টাইল পণ্য।
কেনাকাটা আরও সুবিধাজনক করতে আউটলেটটিতে রয়েছে বিভিন্ন ব্যাংকের মাধ্যমে ০% ইএমআই-তে মূল্য পরিশোধের সুবিধা। পাশাপাশি থাকছে প্রতিষ্ঠানের পক্ষ থেকে বিশেষ উপহার এবং নির্বাচিত পণ্যে ছাড়। ফলে ক্রেতারা নিজেদের প্রয়োজন ও পছন্দ অনুযায়ী পণ্য বেছে নেওয়ার সুযোগ পাবেন।
নারায়ণগঞ্জের আলমাস পয়েন্টের ষষ্ঠ তলায় আউটলেটটি অবস্থিত।
উদ্বোধন উপলক্ষে তিন দিনের এই বিশেষ ছাড়ে কেনাকাটা করতে ক্রেতাদের নতুন আউটলেটে আমন্ত্রণ জানিয়েছে গ্যাজেট অ্যান্ড গিয়ার।