× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

দানাদার সাবুদানা

দিনার বড়ুয়া তৃপ্তি

প্রকাশ : ০৩ নভেম্বর ২০২৬ ১৬:২১ পিএম

দানাদার সাবুদানা

দানাদার সাবুদানা

সাবুদানা সরাসরি খেতে স্বাদের না হলেও এই উপাদানটি দিয়ে বানিয়ে ফেলা যায় দারুণ মজাদার সব খাবার। আজকের হেঁশেলে কয়েকটি সাবুদানার রেসিপি রইল আপনাদের জন্য। 

পায়েস 

যা যা লাগবে 

সাবুদানা ১/২ কাপ, দুধ ১ লিটার, চিনি ৩/৪ টেবিল চামচ, এলাচ ২টি, কিশমিশ ও বাদাম সামান্য

যেভাবে বানাবেন

সাবুদানা ২-৩ ঘণ্টা ভিজিয়ে রাখতে হবে। দুধ জ্বাল দিয়ে ঘন করে নিন। এরপরে দুধে সাবুদানা দিয়ে মাঝারি আঁচে রান্না করে নিন। দানা স্বচ্ছ ও নরম হলে চিনি ও এলাচ দিয়ে দিতে হবে। কিশমিশ-বাদাম দিয়ে পরিবেশন করলেই রেডি মজাদার সাবুদানার পায়েস।

 খিচুড়ি 

যা যা লাগবে

সাবুদানা ১ কাপ, আলু ১টি ছোট, চিনাবাদাম ২ টেবিল চামচ, কাঁচামরিচ ১টি, জিরা ১/২ চা চামচ, তেল বা ঘি ১ টেবিল চামচ, লবণ স্বাদমতো।

যেভাবে বানাবেন

সাবুদানা ৩-৪ ঘণ্টা ভিজিয়ে পানি ঝরিয়ে নিতে হবে। প্যানে ঘি দিয়ে জিরা ফোড়ন দিন। আলু ছোট করে কেটে ভেজে নিন। সাবুদানা, বাদাম ও লবণ দিয়ে ৫ থেকে ৭ মিনিট নেড়ে রান্না করে নিন। ওপর থেকে ধনেপাতা আর লেবুর রস দিয়ে পরিবেশন করলেই রেডি মজাদার ও স্বাস্থ্যকর সাবুদানার খিচুড়ি।

পুডিং 

যা যা লাগবে

সাবুদানা ১/২ কাপ, দুধ ২ কাপ, চিনি ৪ টেবিল চামচ, বাটার অল্প, কর্নফ্লাওয়ার ১ টেবিল চামচ, ভ্যানিলা এসেন্স কয়েক ফোঁটা।

যেভাবে বানাবেন

সাবুদানা ভিজিয়ে নরম করে নিন। দুধ জ্বাল করে ঘন হয়ে এলে সাবুদানা দিন। চিনি ও সামান্য পানিতে গুলে রাখা কর্নফ্লাওয়ার মিশিয়ে নিন। ঘন হয়ে এলে ভ্যানিলা এসেন্স দিন। ২ মিনিট পর পছন্দমতো শেপে বা গোল মোল্ডে বাটার ব্রাশ করে ঢেলে নিন। ২ থেকে ৩ ঘণ্টা ফ্রিজে রাখুন। আরও বেশি সময় রাখলে ভালো জমবে। এরপর ওপরে বাদাম কুচি দিয়ে দিলেই ঠান্ডা প্রাণ জুড়ানো পুডিং রেডি।


শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা