মাহবুবা মিতু
প্রকাশ : ০৩ নভেম্বর ২০২৬ ১৬:১২ পিএম
ফ্রোজেন সবজি কি স্বাস্থ্যসম্মত
আজকের ব্যস্ত যান্ত্রিক জীবনে আমাদের রান্নার সময় যেমন কমে এসেছে, তেমনি রান্নাঘরের কাজ সহজ করতে ফ্রোজেন বা হিমায়িত সবজির ব্যবহার দিন দিন বাড়ছে। সুপার মার্কেটগুলোর ডিপ ফ্রিজে থরে থরে সাজানো ব্রকলি, মটরশুঁটি, গাজর কিংবা মিশ্র সবজির প্যাকেট এখন অনেকেরই নিত্যদিনের বাজারের তালিকায় থাকে। কিন্তু প্রশ্ন হলোÑ দীর্ঘ সময় বরফে সংরক্ষিত এই সবজিগুলো কি আদৌ তাজা সবজির মতো পুষ্টিগুণসমৃদ্ধ এবং স্বাস্থ্যসম্মত? নাকি তাজা সবজির তুলনায় এগুলোর পুষ্টিগুণ কম?
ফ্রোজেন সবজি কি পুষ্টিকর?
পুষ্টিবিদ ও খাদ্যবিজ্ঞানীদের মতে, সাধারণ ধারণের বিপরীতে ফ্রোজেন সবজি অত্যন্ত স্বাস্থ্যসম্মত এবং পুষ্টিমানে তাজা সবজির খুব কাছাকাছি বা কখনও কখনও বেশি পুষ্টিকর হতে পারে।
যেভাবে সংরক্ষিত হয় পুষ্টিগুণ
সবজি যখন জমি থেকে সংগ্রহ করা হয়, তখন থেকেই এর পুষ্টির মাত্রা কমতে শুরু করে। বাজারে আসার পথ এবং বাসায় এনে রান্না করার আগ পর্যন্ত কয়েক দিন সময় লেগে যায়, যার ফলে ভিটামিন ও খনিজের পরিমাণ হ্রাস পায়। অন্যদিকে ফ্রোজেনের ক্ষেত্রে সবজি সম্পূর্ণ পরিপক্ব হওয়ার পরপরই জমি থেকে তুলে দ্রুত প্রক্রিয়াজাত করা হয়।
প্রক্রিয়াজাতকরণের শুরুতে সবজিগুলোকে অল্প সময়ের জন্য ফুটন্ত পানিতে বা ভাপ দিয়ে জীবাণুমুক্ত করা হয় এবং এর ভেতরের এনজাইম নিষ্ক্রিয় করা হয়, যা পুষ্টি নষ্ট হওয়ার প্রক্রিয়া থামিয়ে দেয়। এরপর দ্রুততম সময়ে অত্যন্ত কম তাপমাত্রায় এগুলো হিমায়িত করা হয়। এই প্রযুক্তির কারণে সবজির ভেতরের কোষের গঠন নষ্ট হয় না এবং এর প্রাকৃতিক ভিটামিন, খনিজ ও অ্যান্টি অক্সিডেন্ট সুরক্ষিত থাকে।
উপকারিতা
সঠিকভাবে সংরক্ষণ ও রান্নার নিয়ম
ফ্রোজেন সবজি কেনার পর দ্রুত ফ্রিজারে সংরক্ষণ করুন। রান্নার সময় বারবার গলিয়ে পুনরায় হিমায়িত করা থেকে বিরত থাকুন। রান্নার সুবিধায় প্রয়োজনমতো ছোট ছোট প্যাকেটে ভাগ করে রাখুন। রান্নার আগে ফ্রোজেন সবজি পানিতে ভিজিয়ে রাখার প্রয়োজন নেই, সরাসরি রান্নায় ব্যবহার করতে পারেন। পুষ্টিগুণ বজায় রাখতে অতিরিক্ত সিদ্ধ না করে অল্প পানিতে বা ভাপে রান্না করুন।
সতর্কতা
ফ্রোজেন সবজি কেনার আগে-
বাড়িতে ফ্রোজেন করার নিয়ম
বাড়িতে খুব সহজেই বিভিন্ন ধরনের সবজি ফ্রোজেন করে রাখা যায়। প্রথমে তাজা ও ভালো মানের সবজি বেছে নিয়ে পরিষ্কার পানিতে ভালোভাবে ধুয়ে নিন। এরপর সবজির ধরন অনুযায়ী খোসা ছাড়িয়ে বা প্রয়োজনমতো ছোট ছোট টুকরো করে কাটুন। কাটা সবজি ফুটন্ত পানিতে ১-৩ মিনিট রেখে দ্রুত ঠান্ডা পানিতে ডুবিয়ে পানি ঝরিয়ে পরিষ্কার কাপড় বা টিস্যু দিয়ে সবজির বাড়তি আর্দ্রতা শুকিয়ে নিন।
সবজি পুরোপুরি ঠান্ডা ও শুকনো হলে ছোট ছোট পরিমাণে ভাগ করে এয়ারটাইট কন্টেইনার বা জিপ-লক ব্যাগে ভরে নিন। প্যাকেটের গায়ে সংরক্ষণের তারিখ লিখে ফ্রিজারের ১৮° সেলসিয়াস বা তার নিচের তাপমাত্রায় রাখুন। এভাবে মটরশুঁটি, গাজর, ফুলকপি, শিম, ব্রকলি ও ভুট্টাসহ বিভিন্ন সবজি সংরক্ষণ করা যায়।