× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

চুরি হওয়া শিল্পকর্মের খোঁজ দিচ্ছে এআই

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ০২ নভেম্বর ২০২৬ ১০:৫৮ এএম

বিশ্বজুড়েই শিল্পকর্ম চুরি ঠেকাতে এবং চুরি হওয়া শিল্পকর্ম উদ্ধারে হিমশিম খাচ্ছে পুলিশ। ছবি: সংগৃহীত

বিশ্বজুড়েই শিল্পকর্ম চুরি ঠেকাতে এবং চুরি হওয়া শিল্পকর্ম উদ্ধারে হিমশিম খাচ্ছে পুলিশ। ছবি: সংগৃহীত

বিশ্বজুড়েই শিল্পকর্ম চুরি ঠেকাতে এবং চুরি হওয়া শিল্পকর্ম উদ্ধারে হিমশিম খাচ্ছে পুলিশ। তবে এবার তাদের ত্রাতা হয়ে এসেছে এআই। অত্যাধুনিক এই প্রযুক্তির আশীর্বাদে অত্যন্ত কৌশলে লুকিয়ে রাখা শিল্পকর্মও শনাক্ত করতে পারছেন আইন প্রয়োগকারী সংস্থার সদস্যরা। সম্প্রতি ইতালির পারমা শহরে এআইয়ের সহায়তায় ২০ বছর আগে চুরি হওয়া একটি চিত্রকর্ম উদ্ধারের খবর পাওয়া গেছে।


২০২৪ সালের অক্টোবরে ইতালির পারমায় বার্ষিক পুরাকীর্তি মেলায় নিয়মিত পরিদর্শনে গিয়ে বিভিন্ন স্টলে রাখা শিল্পকর্মের ছবি তুলছিলেন পুলিশ কর্মকর্তারা। শিল্পকর্ম উপভোগের জন্য নয়, বরং গোয়েন্দা কার্যক্রমের অংশ হিসেবেই তারা এ কাজ করছিলেন। বিক্রেতাদের সঙ্গে হাসিমুখে কথা বলতে বলতে পুলিশ কর্মকর্তারা মেলার বিভিন্ন স্টলে ঘুরছিলেন। সেখানে ছিল মুষ্টির সমান ব্রোঞ্জের মূর্তি, পুরনো পাত্র, হলদেটে হয়ে যাওয়া গ্লোব এবং অসংখ্য তৈলচিত্র। এসব শিল্পকর্মের ছবি কর্মকর্তারা নিজেদের অভ্যন্তরীণ ডেটাবেজে আপলোড করেন।

কিন্তু মাত্র কয়েক ঘণ্টা পরই পুলিশের এআই ব্যবস্থা একটি ছবিকে সন্দেহজনক হিসেবে চিহ্নিত করে সতর্কবার্তা দেয়। ছবিটিতে দেখা যাচ্ছিল, অ্যাকুয়ামেরিন ও লাল রঙের পোশাক পরা এক তরুণী এক হাতে আংশিক খোলা পার্চমেন্টের একটি পাণ্ডুলিপি ধরে আছেন। তার গায়ের রঙ ফর্সা।

পরদিন কর্মকর্তারা দ্রুত ঘটনাস্থলে গিয়ে চিত্রকর্মটি জব্দ করেন। এরপর শিল্পকর্ম বিশেষজ্ঞরা সেটি পরীক্ষা করে দেখেন।

ইতালির সাংস্কৃতিক ঐতিহ্য সুরক্ষা বিষয়ক পুলিশ ইউনিটের লেফটেন্যান্ট কর্নেল সালভাতোরে রাপিকাভোলি বলেন, ওই মেলায় বিশেষভাবে তৈরি নতুন এআই ব্যবস্থা পরীক্ষামূলকভাবে ব্যবহার করা হয়েছিল। এ প্রযুক্তির ব্যবহারে তাদের কাজের দক্ষতা অনেক বেড়েছে।




শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা