× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

একটি জীবন

সিলভিয়া প্লাথ

প্রকাশ : ৩০ অক্টোবর ২০২৬ ১৫:৩৯ পিএম

গ্রাফিক্স: প্রতিদিনের বাংলাদেশ

গ্রাফিক্স: প্রতিদিনের বাংলাদেশ

বিশ্বসাহিত্যের এক বিষাদগ্রস্ত কবি সিলভিয়া প্লাথ। কবিতায় উজ্জ্বল দ্যুতি ছড়ানোর পাশাপাশি গল্প ও উপন্যাস রচনায় তিনি রেখেছেন প্রতিভার স্বাক্ষর। কবিতায় ব্যক্তিমানসের দ্বন্দ্ব, নিঃসঙ্গতা, বিষণ্নতা, মৃত্যু, আত্মপরিচয়ের সংকট এবং নারীর সামাজিক অবস্থান তুলে ধরেছেন তিনি। তার উল্লেখযোগ্য কাব্যগ্রন্থ ‘The Colossus’ (১৯৬০) এবং ‘Ariel’ (১৯৬৫)। তার একমাত্র উপন্যাস ‘The Bell Jar’ (১৯৬৩)। সিলভিয়া প্লাথকে আধুনিক কবিতার প্রভাবশালী কণ্ঠস্বর হিসেবে বিবেচনা করা হয়। ১৯৩২ সালের ২৭ অক্টোবর জন্ম নেওয়া এই কবি মাত্র ৩০ বছর বয়সে, অর্থাৎ ১৯৬৩ সালের ১১ ফেব্রুয়ারি মৃত্যুবরণ করেন।

অনুবাদ: পারভেজ আহসান


ছুঁয়ে দেখো: চোখের মণির মতো এটি সংকোচিত হবে না,

এই ডিম্বাকার চৌহদ্দি চোখের জলের মতো স্বচ্ছ

এখানেই আছে গতকাল, গত বছরÑ 

তালপাতা আর লিলি ফুলগুলো

বিশাল কাঁথায় সুতোর শক্ত কারুকাজমণ্ডিত ফুলগুলোর মতো দৃশ্যমান 

  

নখ দিয়ে কাচে টোকা দাও:

বাতাসের মৃদু কম্পনে  

চিনামাটির পাত্রের মতো এটি বেজে উঠবে

যদিও কেউ ওপরের দিকে তাকাবে না, এমনকি 

জবাব দেওয়ার কথা ভাববে না।

এখানকার মানুষগুলোর ঠিক কর্কের মতো হালকা,

তারা সর্বদাই ব্যস্ত।


তাদের পায়ের কাছে, সমুদ্রের ঢেউগুলো এক রেখা হয়ে নুয়ে পড়ে।

মেজাজ হারিয়ে সীমা লঙ্ঘন করে না কখনও:

বাতাসেই থেমে যায়,

ছোট লাগাম থাকায়, প্যারেড গ্রাউন্ডের ঘোড়ার মতো শুধু খুর দিয়ে মাটি খোঁড়ে।

মাথার ওপরের, মেঘের হালকা ঝালর দেখতে

ভিক্টোরীয় কুশনের মতো ।

ভ্যালেন্টাইন কার্ডের এই মুখগুলো হয়তো 

কোনো সংগ্রাহককে খুশি করতে পারে:

 ভালো চিনামাটির বাসনের মতো তারা চমৎকার বাজে।


সবখানে প্রকৃতি আরও প্রাণবন্ত।

প্রবলভাবে আলো ঝরে তীব্রতায়।


এক নারীবৃত্তে তার ছায়াকে টানছে

হাসপাতালের ন্যাড়া থালার চারপাশে।

এটি চাঁদ অথবা এক তা সাদা কাগজের মতো।

মনে হয় এটি এক অতর্কিত আক্রমণের শিকার।

সে শান্তিতে বসবাস করে


কোনো বাঁধন ছাড়া, বোতলে থাকা ভ্রূণের মতো,

জীর্ণ বাড়ি এবং সমুদ্র, ছবির মতো সমতল হয়ে গেছে

সেখানে প্রবেশ করার মতো তার আর সরলতা নেই।

দুঃখ ও ক্রোধÑ সব উবে গেছে,

তাকে একা রেখে চলে যাও।


আগত দিন ধূসর গাঙচিল

প্রস্থান বেলায় এটি বেড়ালস্বভাব স্বরে বকবক করে।

বয়স ও আতঙ্ক নার্সের মতো তার যত্ন নিচ্ছে

এবং এক ডুবে যাওয়া মানুষ, তীব্র ঠান্ডার অভিযোগ এনে,

হামাগুড়ি দিয়ে সমুদ্র থেকে উঠে আসে।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা