× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

হ্যান্ডহেল্ড গার্মেন্ট স্টিমারসহ নতুন পার্সোনাল কেয়ার ডিভাইস আনল শাওমি

আইটি ডেস্ক

প্রকাশ : ২৯ অক্টোবর ২০২৬ ১৭:২৭ পিএম

শাওমি নিয়ে এসেছে হ্যান্ডহেল্ড গার্মেন্ট স্টিমারসহ নতুন পার্সোনাল কেয়ার ডিভাইস

শাওমি নিয়ে এসেছে হ্যান্ডহেল্ড গার্মেন্ট স্টিমারসহ নতুন পার্সোনাল কেয়ার ডিভাইস

গ্লোবাল টেক জায়ান্ট শাওমি বাংলাদেশে পাঁচটি পার্সোনাল কেয়ার ডিভাইস নিয়ে এসেছে। এর মধ্যে রয়েছে শাওমি হ্যান্ডহেল্ড গার্মেন্ট স্টিমার, শাওমি ইলেকট্রিক শেভার এস১০১, শাওমি ইলেকট্রিক শেভার এস২০০, শাওমি কমপ্যাক্ট হেয়ার ড্রায়ার এইচ১০১ ও শাওমি স্মার্ট স্কেল এস২০০। প্রতিদিনের জীবনকে আরও সহজ করে তুলতে লাইনআপগুলোতে প্র্যাকটিক্যাল কার্যকারিতা, কমপ্যাক্ট ডিজাইন ও সুবিধাজনক নানান ফিচার ব্যবহার করা হয়েছে, যা পোশাকের যত্ন, পার্সোনাল গ্রুমিং, চুলের স্টাইলিং ও ওয়েলনেস মনিটরিংয়ে সহায়তা করবে। 

পোশাককে পরিপাটি ও ভাঁজমুক্ত রাখার সহজ সমাধান হিসেবে শাওমি গার্মেন্ট হ্যান্ডহেল্ড স্টিমার নিয়ে আসা হয়েছে। এতে ১,৩০০ ওয়াট পাওয়ার ব্যবহার করা হয়েছে, যা ২৬ সেকেন্ডেরও কম সময়ে গরম হবে ও একবারে ৬টি শার্ট পর্যন্ত স্টিম করতে পারে। পাশাপাশি, এর হাই-টেম্পারেচার স্টিম ৯৯.৯% পর্যন্ত জীবাণু ও ব্যাকটেরিয়া ধ্বংস করতে সক্ষম, যা পোশাককে রাখবে পরিচ্ছন্ন ও আরামদায়ক। ঘরে-বাইরে প্রতিদিনের ব্যবহারে এতে ১৬০ মিলিলিটার রিমুভেবল ওয়াটার ট্যাঙ্ক ও ফোল্ডেবল ডিজাইন ব্যবহার করা হয়েছে যা ভার্টিকাল স্টিমিং ও হরাইজন্টাল আইরনিংকে আরও স্বাচ্ছন্দ্যদায়ক করে তুলবে। 

আরামদায়ক ও কার্যকর গ্রুমিং অভিজ্ঞতা দিতে শাওমি ইলেকট্রিক শেভার এস১০১ ডিজাইন করা হয়েছে। ডিভাইসটির ডুয়েল-ট্র্যাক ১৮-ব্লেড ডিজাইন ও তিন সেটের ডুয়েল-ট্র্যাকের ফয়েল আরও নিখুঁতভাবে ফেসিয়াল হেয়ার দূর করতে সহায়তা করে। সহজেই ধুয়ে পরিষ্কার করতে এতে আইপিএক্স৭ ওয়াটার রেজিজট্যান্ট বডি ব্যবহার করা হয়েছে। সি-টাইপ চার্জিং পোর্ট থাকায় এটি রিচার্জ করাও সহজ। এর বিল্ট-ইন হাই-পারফরম্যান্স লিথিয়াম-আয়ন ব্যাটারি মাত্র দেড় ঘন্টায় সম্পূর্ণ চার্জ হয় এবং একবার পূর্ণ চার্জে প্রতিদিন ১ মিনিট করে ফাস্ট শেইভ করা হলেও এটি ২ মাস পর্যন্ত একটানা ব্যবহার করা সম্ভব।

কমপ্যাক্ট পোর্টেবিলিটি ও স্মার্ট ফাংশনের সমন্বয়ে তৈরি শাওমি ইলেকট্রিক শেভার এস২০০ নিয়ে আসা হয়েছে। এর টাচ-সেন্সিং অপারেশন ত্বকের সংস্পর্শে আসামাত্র নিজে থেকে সচল হয়ে যায় এবং ডুয়েল-ট্র্যাক কার্ভড ফয়েল স্মুথ ও আরামদায়ক শেভ নিশ্চিত করে। এতে ডিটাচেবল ম্যাগনেটিক শেভিং হেড থাকায় এটি সহজে পরিষ্কার করা যায় ও আইপিএক্স৭ ওয়াটারপ্রুফ রেটিং থাকায় শুকনো ও ভেজা উভয় অবস্থাতেই শেভ করা যায়। একইসাথে, এর টাইপ-সি চার্জিং সুবিধা ও ৬০ মিনিট পর্যন্ত ব্যাটারি লাইফ এটিকে ভ্রমণ ও প্রতিদিনের ব্যবহারের ক্ষেত্রে আদর্শ সঙ্গী করে তুলেছে। 

লাইটওয়েট বডি ও ফোল্ডেবল হ্যান্ডেলের সমন্বয়ে শাওমি কমপ্যাক্ট হেয়ার ড্রায়ার এইচ১০১ প্রতিদিনের চুলের যত্নকে আরও স্বাচ্ছন্দ্যদায়ক করে তুলবে। এর ২০,০০০ আরপিএম (রেভ্যুলুশনস পার মিনিট) মোটর প্রতি সেকেন্ডে ১৫ মিটার পর্যন্ত এয়ারফ্লো তৈরি করতে সক্ষম, যা দ্রুত চুল শুকাতে বেশ কার্যকর। ড্রায়ারে গরম ও ঠাণ্ডা এয়ার মোড, এই দুই ধরনের এয়ারফ্লো স্পিড ফিচার রয়েছে, যা বিভিন্ন স্টাইলিংয়ের প্রয়োজন বিবেচনা করে নিয়ে আসা হয়েছে। এর নেগেটিভ-আয়ন প্রযুক্তি চুলের উসকোখুশকো ভাব কমাতে সহায়তা করে ও ডুয়েল ওভারহিট প্রটেকশন বাড়তি নিরাপত্তা নিশ্চিত করে।

ওয়েট ট্র্যাকিংয়ের মাধ্যমে ব্যবহারকারীদের পার্সোনাল ওয়েলনেস মনিটর করতে শাওমি স্মার্ট স্কেল এস২০০ নিয়ে আসা হয়েছে। ডিভাইসটি ব্যবহারকারীদের ওজন মাপার পাশাপাশি, বিএমআই ও অন্যান্য বডি মেট্রিক্স রিয়েল-টাইমে মাপতে সহায়তা করবে। এছাড়াও, উচ্চতা ও বয়সের ওপর ভিত্তি করে আদর্শ ওজন কত হওয়া উচিত তা নির্ধারন করবে এটি এবং অস্বাস্থ্যকর ডায়েট ও অতিরিক্ত ওজন কমার কারণে তৈরি হওয়া স্বাস্থ্যঝুঁকি সম্পর্কে প্রয়োজনীয় পরামর্শ দিবে। ডিভাইসটিকে শাওমি হোম অ্যাপের সাথে কানেক্ট করে ৩৬ জন পর্যন্ত ব্যবহারকারীর তথ্য সংরক্ষণ করা সম্ভব, যা ব্যবহারকারীকে তাদের ফিটনেস জার্নি ট্র্যাক করে অগ্রগতি বুঝতে সহায়তা করবে।

বাংলাদেশজুড়ে শাওমির সকল অথোরাইজড স্টোরে এই পাঁচটি পার্সোনাল কেয়ার ডিভাইস পাওয়া যাচ্ছে। শাওমি হ্যান্ডহেল্ড গার্মেন্ট স্টিমারের দাম ৪,১৯৯ টাকা মাত্র, শাওমি ইলেকট্রিক শেভার এস১০১-এর দাম ৩,৭৯৯ টাকা মাত্র, শাওমি ইলেকট্রিক শেভার এস২০০-এর দাম ৪,৫৯৯ টাকা মাত্র, শাওমি কমপ্যাক্ট হেয়ার ড্রায়ার এইচ১০১-এর দাম ২,৪৯৯ টাকা মাত্র ও শাওমি স্মার্ট স্কেল এস২০০-এর দাম ১,৮৯৯ টাকা মাত্র।

আরও বিস্তারিত জানতে https://www.mi.com/bd/life-style/ ভিজিট করুন অথবা শাওমি বাংলাদেশের অফিসিয়াল ফেসবুক পেজ https://www.facebook.com/XiaomiBangladesh ফলো করুন।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা