× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

আহারে চিড়া

শাহানা পারভীন

প্রকাশ : ২৭ অক্টোবর ২০২৬ ১৬:৪৩ পিএম

আহারে চিড়া

আহারে চিড়া

মুচমুচে চিড়া খেতে ভালোবাসেন সবাই। একরকমভাবে চিড়া না খেয়ে ভিন্নভাবেও বানিয়ে দেখতে পারেন। বাড়িতে ছোট-বড় সবাই বেশ পছন্দ করবে। চিড়া দিয়ে মজাদার রেসিপি দিয়েছেন শাহানা পারভীন।

ক্রিসপি কাটলেট

যা যা লাগবে

চিড়া ১ কাপ, সেদ্ধ আলু ২টি (ম্যাশ করা), গাজর ও ক্যাপসিকাম কুচি, কাঁচামরিচ কুচি, চাট মসলা, ধনেপাতা ও ব্রেডক্রাম্বস।

যেভাবে বানাবেন

চিড়া ভালো করে ধুয়ে পানি ঝরিয়ে ৫ মিনিট রেখে দিন। এবার নরম চিড়ার সঙ্গে ম্যাশ করা আলু, সবজি কুচি, মসলা ও লবণ দিয়ে ভালো করে মেখে ডো তৈরি করুন। চপ বা কাটলেটের আকারে গড়ে নিন। কাটলেটগুলো সামান্য ময়দার গোলা ও ব্রেডক্রাম্বসে গড়িয়ে ডুবো তেলে বা শ্যালো ফ্রাই করে গোল্ডেন ব্রাউন করে ভেজে তুলুন। টমেটো সসের সঙ্গে গরম গরম পরিবেশন করুন।

চিজ বল 

যা যা লাগবে

ধুয়ে নরম করা চিড়া ১ কাপ, সেদ্ধ আলু ১টি, চিজ কিউব বা চিজ কুচি, চিলি ফ্লেক্স, ওরিগ্যানো ও গোলমরিচ।


যেভাবে বানাবেন 

নরম চিড়া, আলু, চিলি ফ্লেক্স, ওরিগ্যানো ও লবণ একসঙ্গে ভালো করে মেখে নিন। মাখানো চিড়া থেকে ছোট বল তৈরি করে তার মাঝখানে কিছুটা চিজের টুকরো ঢুকিয়ে গোল করে সিল করে দিন। বলগুলো ময়দার পাতলা ব্যাটারে ডুবিয়ে ব্রেডক্রাম্বসে গড়িয়ে নিন। গরম তেলে মুচমুচে করে ভেজে নিলেই তৈরি চিড়ার চিজ বল।

ক্ষীর 

যা যা লাগবে 

চিড়া ১ কাপ, ঘন দুধ ১ লিটার, চিনি বা খেজুরের গুড় স্বাদমতো, এলাচ ২টি, তেজপাতা ১টি, কাজুবাদাম ও কিসমিস।

যেভাবে বানাবেন 

চিড়া ধুয়ে পানি ঝরিয়ে সামান্য ঘি দিয়ে হালকা ভেজে তুলে রাখুন (এতে পায়েস ঝরঝরে হয়)। ১ লিটার দুধ জ্বাল দিয়ে ঘন করে আধ লিটার করে নিন। দুধে এলাচ ও তেজপাতা দিন। এবার ঘন দুধে ভেজে রাখা চিড়া দিয়ে দিন এবং চিড়া সেদ্ধ হওয়া পর্যন্ত মৃদু আঁচে রান্না করুন। চিড়া সেদ্ধ হয়ে এলে চিনি বা গুড় এবং বাদাম-কিসমিস দিয়ে আরও ২ মিনিট ফুটিয়ে নামিয়ে নিন। ঠান্ডা হলে এটি আরও ঘন ও সুস্বাদু হয়।


শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা