প্রবা প্রতিবেদন
প্রকাশ : ২৭ অক্টোবর ২০২৬ ১৪:৫৫ পিএম
আপডেট : ২৭ অক্টোবর ২০২৬ ১৪:৫৭ পিএম
প্রতীকী ছবি
সময়টা ২০১৪ সাল। একটি বিজ্ঞাপনী প্রতিষ্ঠানে চাকরি করতেন ফারহানা খান বৃষ্টি। কর্মজীবনের সেই সময়ে ভবিষ্যৎ সুরক্ষার কথা ভেবে তিনি একটি ইন্স্যুরেন্স পলিসি করেছিলেন। এরপর নিয়মিত প্রায় দুই বছর প্রিমিয়াম দিলেও পরবর্তীতে একের পর এক চাকরি বদল, মোবাইল ফোন নম্বর পরিবর্তনসহ নানা কারণে পলিসিটির ধারাবাহিকতা রক্ষা করতে পারেননি।
সময়ের সঙ্গে ব্যস্ততার পাল্লা এতো বাড়ে যে, প্রায় ভুলতে বসেছিলেন পলিসির কথা।
এক দশক পর ২০২৪ সালে বৃষ্টির পলিসি ম্যাচিউরড হলে ইন্স্যুরেন্স কর্তৃপক্ষ তাকে খুঁজে বের করে ফোন দেন। এরপর কাগজপত্র সংগ্রহ করে তিনি ২০২৬ সালের ১৩ সেপ্টেম্বর দাখিল করেন। আর ব্যাংক হিসাবে টাকা পেয়েছেন এ বছরের ১৬ সেপ্টেম্বর।
পুরো প্রক্রিয়াটির সঙ্গে যুক্ত ছিলেন গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্স লিমিটেডের রিজিওনাল কোঅর্ডিনেটর ইয়াসিন আরাফাত। তিনি বলেন, বৃষ্টিকে যখন জানানো হয়, পুরোনো সেই পলিসির বিপরীতে তার কিছু টাকা প্রাপ্য রয়েছে। সেই টাকা বুঝিয়ে দিতেই তাকে ফোন করা হয়েছে। এ কথা শুনে কিছুটা অবাক হয়েছিলেন বৃষ্টি। এত বছর আগের একটি পলিসির কথা তার নিজেরই মনে ছিল না! প্রয়োজনীয় কাগজপত্রও হারিয়ে ফেলেছিলেন।
তবে আমরা যখন জানাই যে, প্রয়োজনীয় কিছু তথ্য ও ব্যাংক-সংক্রান্ত কাগজপত্র জমা দিলে দাবি নিষ্পত্তির প্রক্রিয়া এগিয়ে নেওয়া সম্ভব। এ ক্ষেত্রেও কিছু জটিলতা তৈরি হয়, পুরোনো পলিসির কাগজপত্র খুঁজে না পাওয়ায় তাকে থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করার পরামর্শ দেওয়া হয়। ‘থানায় গিয়ে জিডি করব, লাইনে দাঁড়াব—এত ঝামেলা করার দরকার কী?’ এমনটাই বলেছিলেন বৃষ্টি।
ইয়াসিন আরাফাত উদ্যোগী হয়ে অনলাইনে জিডি করার প্রক্রিয়া বুঝিয়ে দিলে শেষ পর্যন্ত সেটি করেন বৃষ্টি। এরপর প্রয়োজনীয় কাগজপত্র জমা দেন।
জিডির কপিসহ জমা দেওয়ার তিন দিনের মধ্যে এক বিকেলে মোবাইলে একটি মেসেজ পান বৃষ্টি। তার ব্যাংক হিসাবে টাকা জমা হয়েছে। সংশ্লিষ্ট কর্মকর্তার সঙ্গে যোগাযোগ করে জানতে পারেন, এটি তার বহু বছর আগের ইন্স্যুরেন্স পলিসির প্রাপ্য টাকা।
মাত্র দুই বছর প্রিমিয়াম দিয়েছিলেন বৃষ্টি। এরপর দীর্ঘদিন পলিসিটির কোনো খোঁজও নেননি। তারপরও পুরোনো তথ্যের সূত্র ধরে তার সঙ্গে যোগাযোগ করা হয়েছে, প্রয়োজনীয় কাগজপত্র সংগ্রহে সহায়তা করা হয়েছে এবং শেষ পর্যন্ত টাকা পৌঁছে দেওয়া হয়েছে।
বৃষ্টির এই দাবি নিষ্পত্তির প্রক্রিয়ার সঙ্গে যুক্ত ইয়াসিন আরাফাত। বলেন, ‘ইন্স্যুরেন্স পলিসি আমাদের কাছে একটা আমানতস্বরূপ।’ একজন গ্রাহক যখন ইন্স্যুরেন্স পলিসি গ্রহণ করেন, তখন তিনি একটি প্রতিষ্ঠানের ওপর দীর্ঘমেয়াদি আস্থা রাখেন। সেই আস্থার মূল্য দেওয়া এও গ্রাহকের প্রাপ্য অর্থ যথাযথভাবে পৌঁছে দেওয়া প্রতিষ্ঠানের দায়িত্বের অংশ।