× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

পাঁচ মৌলিক গান নিয়ে আসছে সিকদার বাসুদেবের প্রথম অ্যালবাম

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ২৬ অক্টোবর ২০২৬ ২০:৪১ পিএম

আপডেট : ২৬ অক্টোবর ২০২৬ ২০:৪৪ পিএম

সিকদার বাসুদেবের অ্যালবামের প্রথম গান ‘আমি কিন্তু খবর নিতাম রোজ’-এ তা সাথে অভিনয় করেছেন অভিনেত্রী মার্সিয়া শাওন

সিকদার বাসুদেবের অ্যালবামের প্রথম গান ‘আমি কিন্তু খবর নিতাম রোজ’-এ তা সাথে অভিনয় করেছেন অভিনেত্রী মার্সিয়া শাওন

নিজের কণ্ঠ ও সুরে পাঁচটি মৌলিক গান নিয়ে প্রথম অ্যালবাম প্রকাশ করতে যাচ্ছেন সংগীতশিল্পী সিকদার বাসুদেব।

অ্যালবামটির কাজ এখন শেষ পর্যায়ে। গানগুলোর সংগীতায়োজন করছেন রুদ্র। পাঁচটি গানের রেকর্ডিং সম্পন্ন হয়েছে স্টুডিও শুরুরংয়ে।

অ্যালবামের পাঁচটি গানের মধ্যে তিনটি- ‘বেদনা কুড়াই’, ‘আমি কিন্তু খবর নিতাম রোজ’ ও ‘তোমার জন্য গাথিবো মালা’ লিখেছেন সিকদার বাসুদেব নিজেই। বাকি দুটি গানের মধ্যে ‘বসন্ত চলে যায়’ লিখেছেন জয়দ্রত বিশ্বাস এবং ‘তুমি যাবে কোথায় আমাকে ছাড়া’ লিখেছেন মাহমুদ।

অ্যালবামের প্রথম গান ‘আমি কিন্তু খবর নিতাম রোজ’-এর মিউজিক ভিডিওর শুটিং ইতোমধ্যে শেষ হয়েছে। বাগেরহাটের বিভিন্ন লোকেশনে ভিডিওটির দৃশ্যধারণ করা হয়েছে। এতে সিকদার বাসুদেবের বিপরীতে অভিনয় করেছেন অভিনেত্রী মার্সিয়া শাওন। ভিডিওটির ডিওপি হিসেবে দায়িত্ব পালন করেছেন তানভীর শাহজাদ এবং সিনেমাটোগ্রাফির দায়িত্বে ছিলেন আকাশ সরকার।

বর্তমানে ভিডিওটির সম্পাদনার কাজ চলছে। সবকিছু ঠিক থাকলে আগামী নভেম্বরেই এটি প্রকাশ করা হবে।

শৈশব থেকেই সংগীতের প্রতি আগ্রহী সিকদার বাসুদেব ছায়ানট সংগীত বিদ্যায়তনে তিন বছরের সংগীত শিক্ষা সম্পন্ন করেন।

বিশ্ববিদ্যালয়জীবনে ‘আনন্দনগর’ ব্যান্ডের সঙ্গে যুক্ত হওয়ার পর নিজের ব্যান্ড ‘দ্যুলোক’ গড়ে তোলেন তিনি।

পাশাপাশি জনপ্রিয় ব্যান্ড জলের গানের সঙ্গে অতিথি শিল্পী হিসেবেও বিভিন্ন মঞ্চে পারফর্ম করেছেন।

সিকদার বাসুদেব স্টুডিও শুরুরংয়ের প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও)। নিজের ইউটিউব চ্যানেল এবং স্টুডিও শুরুরংয়ের প্ল্যাটফর্মের মাধ্যমে নিয়মিত সংগীত প্রকাশ করছেন তিনি।

সংগীতচর্চার পাশাপাশি বর্তমানে একটি বেসরকারি ব্যাংকের করপোরেট অ্যাফেয়ার্স ও ব্র্যান্ডিং বিভাগে কর্মরত রয়েছেন। এ ছাড়া তিনি বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) তালিকাভুক্ত সংগীত পরিচালক ও সুরকার।

নিজের প্রথম অ্যালবামকে সংগীতজীবনের নতুন অধ্যায় হিসেবে দেখছেন সিকদার বাসুদেব। প্রথম মিউজিক ভিডিও প্রকাশের পর পর্যায়ক্রমে অ্যালবামের বাকি গানগুলোও শ্রোতাদের সামনে তুলে ধরার পরিকল্পনা রয়েছে তার।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা