× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

নারী উদ্যোক্তাদের সাফল্য ও সম্ভাবনা উদ্‌যাপনে ‘খ তে খাঁটি পরিবার’-এর পঞ্চম বর্ষপূর্তি উদ্‌যাপন

লাইফস্টাইল ডেস্ক

প্রকাশ : ২৬ অক্টোবর ২০২৬ ১৪:৪১ পিএম

নারী উদ্যোক্তাদের সাফল্য ও সম্ভাবনা উদ্‌যাপনে ‘খ তে খাঁটি পরিবার’-এর পঞ্চম বর্ষপূর্তি উদ্‌যাপন

নারী উদ্যোক্তাদের সাফল্য ও সম্ভাবনা উদ্‌যাপনে ‘খ তে খাঁটি পরিবার’-এর পঞ্চম বর্ষপূর্তি উদ্‌যাপন

নারী উদ্যোক্তাদের সাফল্য উদ্‌যাপন, পারস্পরিক সহযোগিতা বৃদ্ধি এবং দেশীয় পণ্যের প্রচার ও প্রসারে প্রতিশ্রুতিবদ্ধ নারী উদ্যোক্তাদের কমিউনিটি ‘খ তে খাঁটি পরিবার’ উদ্‌যাপন করেছে তাদের পঞ্চম বর্ষপূর্তি। গত ২৩ অক্টোবর (শুক্রবার) ঢাকার বনশ্রীতে দিনব্যাপী আয়োজিত এ অনুষ্ঠানের প্রতিপাদ্য ছিল ‘পঞ্চমীর আলোয় অনন্যা—উদ্যোক্তাদের মহামিলনমেলা ২০২৬’। এতে দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা নারী উদ্যোক্তা, বিশিষ্ট অতিথি, গণমাধ্যমকর্মী ও শুভানুধ্যায়ীরা অংশগ্রহণ করেন।

২০২১ সালে প্রতিষ্ঠিত ‘খ তে খাঁটি পরিবার’ নারী উদ্যোক্তাদের দক্ষতা উন্নয়ন, ব্যবসায়িক বিকাশ, ব্র্যান্ডিং, নেটওয়ার্কিং এবং পারস্পরিক সহযোগিতা বৃদ্ধিতে কাজ করে যাচ্ছে। উদ্যোক্তাদের ব্যবসায়িক সম্ভাবনা বিকাশের পাশাপাশি তাঁদের সাফল্য তুলে ধরা, অভিজ্ঞতা বিনিময়ের সুযোগ তৈরি এবং দেশীয় পণ্যের প্রচার ও প্রসারে ভূমিকা রাখছে সংগঠনটি। এরই ধারাবাহিকতায় নানা আয়োজনের মধ্য দিয়ে উদ্‌যাপিত হয় সংগঠনটির পঞ্চম বর্ষপূর্তি।

পবিত্র কোরআন তিলাওয়াতের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা হয়। আমন্ত্রিত অতিথিদের ফুল ও গাছ উপহার দিয়ে বরণ করে নেওয়া হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয় সংসদের সংসদ সদস্য সেলিনা সুলতানা নিশীতা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশনের (বিএডিসি) যুগ্ম সচিব ও সদস্য-পরিচালক সালেহা বিনতে সিরাজ এবং জনপ্রিয় অভিনেত্রী ও লেখক ফারজানা ছবি।

এ ছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপস্থাপিকা ও অভিনয়শিল্পী ফেরদৌস আরা বন্যা, বাংলাদেশ টেলিভিশনের উপস্থাপিকা ও সংগীতশিল্পী সৈয়দা আফসানা রুমকি, ফুড কনটেন্ট ক্রিয়েটর আমিনুল করিম ফাহাদ (পেটুক সাহেব), সংগীতশিল্পী মৌমিতা বড়ুয়া, অ্যাডভোকেট রিসালাতুন্নাহার রিনা (মেন্টাল হেলথ অ্যান্ড সাইকোসোশ্যাল কনসালট্যান্ট), আশরাফুননেছা মেবিনসহ বিভিন্ন ক্ষেত্রের বিশিষ্ট ব্যক্তিবর্গ।

নারী উদ্যোক্তাদের পাশে থাকার প্রত্যয় বিশিষ্ট অতিথিদের

প্রধান অতিথি সেলিনা সুলতানা নিশীতা নারী উদ্যোক্তাদের নিয়ে এমন উদ্যোগের প্রশংসা করেন। ক্ষুদ্র ও নতুন উদ্যোক্তাদের পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করার পাশাপাশি তিনি ‘খ তে খাঁটি পরিবার’-এর উত্তরোত্তর সাফল্য কামনা করেন।

অভিনেত্রী ও লেখক ফারজানা ছবি বলেন, ঘরে বসে নারীরা নিজেদের মেধা, প্রচেষ্টা ও পরিশ্রমের মাধ্যমে যেভাবে সাফল্য অর্জন করছেন, তা তাঁকে অনুপ্রাণিত করে। নারী উদ্যোক্তাদের একত্রিত করা, তাঁদের পারস্পরিক যোগাযোগ বৃদ্ধি এবং সামনে এগিয়ে যাওয়ার সুযোগ তৈরিতে ‘খ তে খাঁটি পরিবার’-এর ভূমিকারও প্রশংসা করেন তিনি।

বিশেষ অতিথি সালেহা বিনতে সিরাজ নারী উদ্যোক্তাদের উন্নয়নে ‘খ তে খাঁটি পরিবার’-এর বিভিন্ন কার্যক্রমের ভূয়সী প্রশংসা করেন। একই সঙ্গে নারী উদ্যোক্তাদের অগ্রযাত্রা অব্যাহত রাখা এবং ব্যবসায়িক সাফল্য অর্জনের জন্য শুভকামনা জানান।

অন্যদিকে, ফুড কনটেন্ট ক্রিয়েটর আমিনুল করিম ফাহাদ ব্যবসার প্রসারে কনটেন্ট তৈরির গুরুত্ব তুলে ধরেন। ডিজিটাল মাধ্যমে পণ্য ও ব্র্যান্ডকে কার্যকরভাবে উপস্থাপন করে সম্ভাব্য ক্রেতাদের কাছে পৌঁছানোর বিষয়ে তিনি উদ্যোক্তাদের বিভিন্ন পরামর্শ দেন।

সফল উদ্যোক্তা ও ক্রেতাদের সম্মাননা প্রদান

অনুষ্ঠানের অন্যতম গুরুত্বপূর্ণ পর্ব ছিল সফল উদ্যোক্তাদের সম্মাননা প্রদান। সারা বছর অনলাইন প্ল্যাটফর্মে বিক্রয় কার্যক্রমে গুরুত্বপূর্ণ অবদান রাখা সেরা বিক্রেতাদের তাঁদের অর্জন, ধারাবাহিক প্রচেষ্টা, ব্যবসায়িক সাফল্য এবং ক্রেতাদের আস্থা অর্জনের স্বীকৃতিস্বরূপ সম্মাননা দেওয়া হয়।

একই সঙ্গে সংগঠনটির অনলাইন প্ল্যাটফর্মে ক্রয়-বিক্রয় কার্যক্রমে উল্লেখযোগ্য অবদান রাখা সেরা ক্রেতাদেরও সম্মানিত করা হয়। এর মধ্য দিয়ে উদ্যোক্তা ও ক্রেতাদের মধ্যে পারস্পরিক আস্থা, সহযোগিতা এবং ইতিবাচক সম্পর্কের গুরুত্ব তুলে ধরা হয়।

নারী উদ্যোক্তাদের সাফল্যের পেছনে পরিবারের সহযোগিতার গুরুত্ব স্বীকার করে একজন উদ্যোক্তার জীবনসঙ্গীর ইতিবাচক ভূমিকার স্বীকৃতিস্বরূপ বিজয়ী দম্পতিকে পুরস্কৃত করা হয়। পাশাপাশি শিশুদের বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।

সাংস্কৃতিক আয়োজন, র‍্যাম্প শো ও পণ্য প্রদর্শনী

বর্ষপূর্তি অনুষ্ঠানকে প্রাণবন্ত করে তুলতে আয়োজন করা হয় র‍্যাফেল ড্র, বিভিন্ন খেলা, মাসকটের উপস্থিতি, সাংস্কৃতিক পরিবেশনা এবং উদ্যোক্তাদের পণ্য ও পোশাক নিয়ে র‍্যাম্প শো। এসব আয়োজনের মধ্য দিয়ে অংশগ্রহণকারীদের মধ্যে পরিচিতি, যোগাযোগ, অভিজ্ঞতা বিনিময় ও পারস্পরিক সম্পর্ক জোরদারের সুযোগ তৈরি হয়।

দিনব্যাপী এ আয়োজনে নারী উদ্যোক্তাদের বিভিন্ন পণ্য প্রদর্শন ও বিক্রির জন্য স্টল স্থাপন করা হয়। অতিথিরা স্টলগুলো পরিদর্শন করেন এবং উদ্যোক্তাদের সঙ্গে কথা বলে তাঁদের পণ্য, সেবাসমূহ ও ব্যবসায়িক কার্যক্রম সম্পর্কে জানতে চান। এ সময় তাঁরা নারী উদ্যোক্তাদের উৎসাহিত করেন এবং দেশীয় পণ্যের প্রচার ও প্রসারে এ ধরনের আয়োজনের গুরুত্ব তুলে ধরেন।

অনুষ্ঠানে অংশগ্রহণকারী সফল উদ্যোক্তারা নিজেদের ব্যবসায়িক পথচলা, সাফল্য অর্জনের পেছনের সংগ্রাম, অধ্যবসায় ও অভিজ্ঞতার কথা তুলে ধরেন। তাঁদের বক্তব্যে উঠে আসে ব্যবসার প্রসার, ক্রেতাদের আস্থা অর্জন এবং উদ্যোক্তা হিসেবে এগিয়ে চলার ক্ষেত্রে ‘খ তে খাঁটি পরিবার’-এর প্ল্যাটফর্ম ও সহযোগিতার ভূমিকা।

অনুষ্ঠানে আইসক্রিম পার্টনার হিসেবে ছিল ইগলু।

সহযোগিতা ও সম্মিলিত অগ্রযাত্রার আহ্বান

অনুষ্ঠানের সমাপনী পর্বে ‘খ তে খাঁটি পরিবার’-এর প্রতিষ্ঠাতা ও পরিচালক কাজী নওশীন লায়লা উপস্থিত অতিথি, উদ্যোক্তা, সহযোগী প্রতিষ্ঠান এবং আয়োজনের সঙ্গে সংশ্লিষ্ট সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

তিনি নারী উদ্যোক্তাদের একে অপরের প্রতিযোগী হিসেবে নয়, বরং সহযোগী হিসেবে এগিয়ে যাওয়ার আহ্বান জানান।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা