× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

হেমন্তের শব্দার্থ

আলফ্রেড খোকন

প্রকাশ : ২৩ অক্টোবর ২০২৬ ১২:৪০ পিএম

হেমন্তের শব্দার্থ

কৃত্তিকা ও আর্দ্রা দুটি তারার নাম। এদেরই নামানুসারে কৃত্তিকা হয়েছে কার্তিক আর আর্দ্রা হয়েছে অগ্রহায়ণ। আর কার্তিক ও অগ্রহায়ণের যৌথপ্রয়াসের নামই হেমন্ত। আবার অগ্রহায়ণের ‘অগ্র’ ও ‘হায়ণ’ এই দুই অংশের অর্থ যথাক্রমে ‘ধান’ ও ‘কাটার মৌসুম’। এই কথা উল্লেখের হেতু কী? হেতু আছে। আমাদের এই বাংলায় হেমন্ত মানে নিস্তব্ধতা। এই নিস্তব্ধতা আবার উদাসীনের কোলে বসে এমন এক মায়াময় স্তব্ধতা রচনা করে এবং শুধু এতেই তার অন্তর্ধান হয় না; অগ্রহায়ণে যে ধান কাটার মৌসুম, নতুন ধানের নবান্ন উৎসবে মুখর হয় বাংলার সমাজ ও প্রকৃতি, এই নবান্ন উৎসবের মুখরতা শেষেও এক নিস্তব্ধতা গালে হাত দিয়ে আমাদের উঠোনে বসে পড়ে। ফলে হেমন্ত এই অদ্ভুত ধরনের আচরণের মধ্য দিয়ে শেষ পর্যন্ত উদাসীনতার বিপন্ন এক হাতিকে ডেকে আনে।

রূপেও সে আলাদা। ভোরে হেমন্তের রূপ পৃথিবীর আর কোনো মানচিত্রে এমন অপরূপ হয়ে ধরা দেয় কি না, আমার জানা নেই। বাংলার প্রকৃতিজুড়ে আলগা কুয়াশা আর ঘাসের ডগায় শিশিরবিন্দুÑ এমন এক অনুভূতির জন্ম দেয়, যা শেষ পর্যন্ত ভাষায় প্রকাশ করা যায় না; মনের মধ্যে এই নিস্তব্ধ হেমন্তকে রচনা করে তার রূপ নিঃশব্দে উপভোগ করা ছাড়া উপায় থাকে না। 

আবার ধরুন, হেমন্তে শিউলি, কামিনী, জুঁই, গন্ধরাজ ও মল্লিকার আধিপত্যই-বা কেন! কেন কিছু ম্লান-গন্ধহীন ফুল তখন ফোটে না! আসলে হেমন্তের ব্যাপারে বাংলার প্রকৃতি নিরপেক্ষ থাকতে পারেনি। শিউলি, কামিনী, জুঁই আর গন্ধরাজের আধিপত্যে ঘেরা হেমন্তে মন হু হু করেÑ এই হু হু করার পেছনে যেমন ওই দূরের কুয়াশার পর্দা আর রাতভর শিশিরে ভেজা তীব্র ঘ্রাণের ফুলদলের প্রভাব সবচেয়ে বেশি। আবার চলে যাওয়ার হাহাকারই এখানে বেশি বিজড়িত। নইলে হেমন্ত এত নিস্তব্ধতার জন্ম দেয় কেন! হেমন্ত এক আধিপত্যবাদী ঋতুÑ উদাসীনতা আর নিস্তব্ধতায় ঠাসা।

এত নিরীহ, নিস্তব্ধ এবং উদাসীন বাংলার এই চতুর্থ ঋতু হেমন্তকে কেন আধিপত্যবাদী বললাম? আপাতত খালি চোখে দেখলে নিরীহ, নিস্তব্ধ এবং উদাসীন এই শব্দত্রয় মোটেও নিরীহ নয়। এই শব্দত্রয়ের মধ্যে সঞ্চিত আছে বেপরোয়া, অশান্ত আর মনোযোগীÑ যা নিস্তব্ধতা ভেঙে বেরিয়ে আসতে পারে যেকোনো মুহূর্তে এবং এই হেমন্তে সেটাই দরকার। যেখানে বেদনায় নীল নিস্তব্ধ হয়ে থাকা একজন মায়ের, একজন পিতার, একজন ভাই কিংবা বোনের কণ্ঠ হুঙ্কার দিয়ে নিস্তব্ধতা ভেঙে কোলাহল ছড়াবে। যেখানে এই নির্মম উদাসীনতার বিপক্ষে এসে দাঁড়াবে এক দুর্দান্ত মনোযোগী। তার কথা শুনবে এবং তার উদাসীনতার পাথর সরিয়ে, কুয়াশার পাহার তাড়িয়ে নির্ভয়ে বুকের আলিঙ্গনে টেনে নেবেÑ এখন হেমন্তের সেই শব্দার্থ দরকার। যেখানে নীরবতা মানে চুপ থাকা নয়, যেখানে নিস্তব্ধতা মানে কেবলই শব্দহীনতা নয়, যেখানে উদাসীনতা মানেই বৈরাগ্য নয়। এমন হেমন্তকে দেখতে চাই আমার এই প্রিয় বাংলায়।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা