× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

সাক্ষাৎকার

অ্যান কারসন: কুহেলি স্মৃতির ফেরারি

অনুবাদ: আলম খোরশেদ

প্রকাশ : ১৬ অক্টোবর ২০২৬ ১৪:৩৯ পিএম

আপডেট : ১৬ অক্টোবর ২০২৬ ১৪:৫১ পিএম

অ্যান কারসন। অলংকরণ: তানভীর মালেক

অ্যান কারসন। অলংকরণ: তানভীর মালেক

২০২৬ সালে সাহিত্যে নোবেল পুরস্কারে ভূষিত হয়েছেন কানাডীয় কবি কারসন। এই কবির এই সাক্ষাৎকারটি ২০ জুন ২০১৭ তারিখে প্রকাশ করেছে যুক্তরাজ্যের লন্ডনভিত্তিক সাহিত্য এবং ভিজ্যুয়াল আর্ট বিষয়ক ত্রৈমাসিক ম্যাগাজিন হোয়াইট রিভিউ। ইংরেজিতে এই সাক্ষাৎকার গ্রহণ করেন ঝেল্সকা মারোশেভিচ

হোয়াইট রিভিউ: সম্প্রতি প্রকাশিত Float বইটি আপনার আগের বইগুলোতে আলোচিত প্রসঙ্গের সূত্র ধরে রচিত হয়। নানারকম বৈচিত্র্য সত্ত্বেও আপনার সব লেখার মধ্যেই একটি সম্পূর্ণতার স্বাদ পাওয়া যায়। মনে হয় যেকোনো কবিতার যেকোনো একটি পঙ্‌ক্তি অন্য কোনো গ্রন্থের একটি কবিতার সঙ্গে সহজেই সম্পর্কিত হতে পারে। আপনার কি মনে হয় আপনি বরাবরই এইসব একইরকম ‘বিরাট ভাবনা’দের দ্বারা ভাবিত হয়েছেন?

অ্যান কারসন: আমি ভাবনাদের বিরাটত্ব বিষয়ে ঠিক নিশ্চিত নইÑ তারা কতটা বিরাট? আমার অধিকাংশ উদ্বেগকেই আমার নিজের কাছে খুব ছোট বলেই মনে হয়। যেমন, একটি বাক্যে দুটি সমার্থক বিশেষণের মধ্যে বিরাজমান পার্থক্য; কিংবা একটি চিত্রকর্মে চোখের ভুরুকে আমি কীভাবে আঁকবÑ উল্লম্ব নাকি আনুভূমিক রেখায়, ইত্যাদি। বাকি সবই ভূমিকম্পের পরবর্তী কম্পন।

হোয়াইট রিভিউ: তাহলে কি আপনার মনে হয় আপনি সব সময়ই একটা ছোট্ট স্তর কিংবা পরিসরে কাজ করেন?

অ্যান কারসন: অথবা হয়তো আমার সেই ‘বিরাট ভাবনা’দের কিছুটা পেছন পেছন। যখন তারা আমার সম্মুখে বৃহৎ তরঙ্গের মতো তৈরি হয়ে একপর্যায়ে ভেঙে পড়ে; আমাকে রক্ষা করতে ব্যর্থ হবার ফলে। 

হোয়াইট রিভিউ: একটা লেখা যখন প্রকাশিত হয় তখন আপনার কেমন অনুভূতি হয়? সে বিষয়ে পাঠক কিংবা সমালোচকদের প্রতিক্রিয়া কি আপনাকে স্পর্শ করে?

অ্যান কারসন: করে, তবে ভিন্ন ভিন্নভাবে। সেটা নির্ভর করে আপনি কোন লেখাটার বিষয়ে বলছেন।

হোয়াইট রিভিউ: আপনার অন্যতম একটি Lyric Lecture তথা গীতল বক্তৃতা ‘Uncle Falling’ সম্পর্কে একটু বলবেন? এ ছাড়া Float-এর মতো একটি সংকলনের ভূমিষ্ঠ হবার ঘটনাটি কি আপনাকে ভিন্ন কোনো অনুভূতি দেয়?

অ্যান কারসন: ‘Uncle Falling’ এমন একটি পরিবেশনা যা বিভিন্ন সময়ে বিভিন্ন মানুষকে নিয়ে বিভিন্ন জায়গায় অনুষ্ঠিত হয়েছে, যা ছিল একধরনের হালকা কিন্তু আনন্দময় ও গভীরতাসঞ্চারী অভিজ্ঞতা। প্রধানত এর সঙ্গে সংশ্লিষ্ট মানুষদের জন্য। বিশেষ করে Currie-এর মতো মানুষের জন্য, যে এগুলোকে সঠিক পথে অগ্রসর ও রূপায়িত হতে সাহায্য করে থাকে।

হোয়াইট রিভিউ: একটা লেখা শেষ হলে আপনি কেমন বোধ করেন?

অ্যান কারসন: একটি বইয়ের প্রকাশনা আমার কাছে তেমন কোনো ঘটনা নয়। স্থান-কালের এমন কোনো পরিসরে সেটা ঘটে না, যা ধরাছোঁয়ার বাইরে কিংবা যেখানে আপনার কোনো অস্তিত্ব নেই। কোনো বন্ধুর কাছে বইটি পাঠানোর বিষয়টি আকর্ষণীয়, কিন্তু তা কাল্পনিক। আপনার বইয়ের ওপর কোনো মতামত কিংবা আলোচনা হলেও হতে পারে, কিন্তু ততদিনে আপনি পরবর্তী বইয়ের কাজে ব্যস্ত হয়ে পড়েছেন।


শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা