× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

যত প্রাণ তত বিস্ময়

হাসনাত মোবারক

প্রকাশ : ১৫ অক্টোবর ২০২৬ ১৩:৪০ পিএম

আপডেট : ১৫ অক্টোবর ২০২৬ ১৩:৪২ পিএম

প্রকৃতির জীবজগৎ নিয়ে বিস্ময়ের শেষ নেই। অনন্ত বিস্ময় নিয়ে মানুষ ছুটছে বন থেকে বনান্তরে, সাগর থেকে মহাসাগরে। মানুষ শুধু দেখে এবং কাছে গিয়ে থেমে থাকেনি। বরং কৌতূহলী হয়ে প্রকৃতির অসংখ্য পশুপাখি ও কীটপতঙ্গের জীবনাচরণ সম্পর্কে জানার এবং বোঝার চেষ্টা করেছে। বিজ্ঞানীরা পশুপাখি ও কীটপতঙ্গের আনন্দ- বেদনার অনুভূতির রহস্য উন্মোচন করতে ব্যতিব্যস্ত। রহস্যঘেরা কিছু প্রাণী ও কীটপতঙ্গের অদ্ভুত ও চমকপ্রদ আচরণ নিয়ে এই আয়োজন

প্রকৃতির জীবজগৎ নিয়ে বিস্ময়ের শেষ নেই। অনন্ত বিস্ময় নিয়ে মানুষ ছুটছে বন থেকে বনান্তরে, সাগর থেকে মহাসাগরে। মানুষ শুধু দেখে এবং কাছে গিয়ে থেমে থাকেনি। বরং কৌতূহলী হয়ে প্রকৃতির অসংখ্য পশুপাখি ও কীটপতঙ্গের জীবনাচরণ সম্পর্কে জানার এবং বোঝার চেষ্টা করেছে। বিজ্ঞানীরা পশুপাখি ও কীটপতঙ্গের আনন্দ- বেদনার অনুভূতির রহস্য উন্মোচন করতে ব্যতিব্যস্ত। রহস্যঘেরা কিছু প্রাণী ও কীটপতঙ্গের অদ্ভুত ও চমকপ্রদ আচরণ নিয়ে এই আয়োজন

মায়া হরিণ যেভাবে বিপদ টের পায় 

মায়া হরিণ। কী সুন্দর নাম! লাজুক প্রকৃতির এই পশুটি দেখতেও ভারি মিষ্টি। ওরা কিন্তু কারও ক্ষতি করে না। তবু ওদের শত্রুর অভাব নেই। তাই গহিন বনের ভেতরে চলতে-ফিরতে ওরা সব সময় সতর্ক থাকে। সতর্ক থাকতে তাদের সাহায্য করে নাক এবং মুখের ভেতরের বিশেষ ঘ্রাণেন্দ্রিয়, যা দিয়ে মায়া হরিণ দূর থেকেই শত্রুর আগমন টের পায়।


মৌমাছির নাচ

মৌমাছিরা দল বেঁধে থাকে। একসঙ্গে উড়ে উড়ে খাবারের সন্ধান করে। আবার একসঙ্গে তারা নিজেদের নিরাপদ বাসা অর্থাৎ মৌচাক তৈরি করে। এজন্য মৌমাছিদের মধ্যে একজন নেতা থাকে। তাকে বলে স্কাউট মৌমাছি। এই স্কাউট মৌমাছিই মৌচাক বাঁধার জন্য নিরাপদ জায়গা খোঁজে। মৌচাকের জন্য এমন উপযুক্ত জায়গা খুঁজে পেলে তারা আনন্দে আত্মাহারা হয়ে দলগতভাবে নেচে ওঠে। এই নাচের নামই হলো ওয়াগাল নাচ।

পালক দিয়ে আক্রমণকারীকে বোকা বানায় যে পাখি

সানবিটার্ন পাখি তার অতুলনীয় ডানার জন্য পরিচিত। এই পাখির পালকে দেখা যায় উজ্জ্বল গোলাকার বিন্দু। এরা হুট করে নিজেদের ডানা দুটিকে বিশাল আকারে মেলে ধরতে পারে। আর তখনই ডানার ভেতরের অংশে থাকা উজ্জ্বল, গোলাকার চমৎকার কিছু নকশা ফুটে ওঠে, যা দেখতে হুবহু বড় কোনো হিংস্র প্রাণীর চোখের মতো দেখায়। এই বিশাল আকারের চোখ দেখেই শিকারি চমকে যায়। আক্রমণকারী প্রাণীটি বিভ্রান্ত ও ভীত হয়ে পড়ে। তারা মনে করে, সামনে হয়তো বড় কোনো শিকারি প্রাণী ওঁৎ পেতে আছে। শিকারি প্রাণীটি যখন এই আকস্মিক পরিবর্তনে থমকে যায়, ঠিক সেই সুযোগে সানবিটার্ন পাখিটি দ্রুত সেখান থেকে নিরাপদ স্থানে সরে যায়।

ছদ্মবেশী শিকারি

জগতে এমন অনেক ছোট প্রাণী রয়েছে, যাদের গঠন, রঙ ও আচরণ সত্যিই বিস্ময় জাগায়। তেমনই এক অনন্য কীট হলো স্পাইনি ফ্লাওয়ার ম্যান্টিস। এই পোকাটি তার অসাধারণ ছদ্মবেশ, রঙিন ডানা এবং শিকার ধরার দক্ষতার জন্য বিশেষভাবে পরিচিত। স্পাইনি ফ্লাওয়ার ম্যান্টিস মূলত দক্ষিণ-পূর্ব এশিয়ার বিভিন্ন দেশে দেখা যায়। ফুলের মতো রঙ ও শরীরের গঠনের কারণে এটি খুব সহজেই ফুল বা গাছপালার সঙ্গে মিশে যেতে পারে। ফলে শিকারি প্রাণীরা সহজে তাকে চিনতে পারে না, আবার নিজের শিকারকেও খুব সহজে ফাঁদে ফেলতে পারে। এই ম্যান্টিসের আরেকটি উল্লেখযোগ্য বৈশিষ্ট্য হলো এর ডানায় থাকা চোখের মতো নকশা। যখন এটি ডানা মেলে ধরে, তখন সেই নকশাগুলো বড় বড় চোখের মতো দেখায়। এই দৃশ্য অনেক সময় শত্রুদের ভয় পাইয়ে দেয় এবং তাদের আক্রমণ থেকে ম্যান্টিসটিকে রক্ষা করে। স্পাইনি ফ্লাওয়ার ম্যান্টিস একটি দক্ষ শিকারি। এটি সাধারণত ছোট পোকামাকড়, মৌমাছি বা প্রজাপতি শিকার করে। অত্যন্ত ধৈর্য নিয়ে এটি অপেক্ষা করে এবং সঠিক মুহূর্তে খুব দ্রুত আক্রমণ চালিয়ে শিকার ধরে ফেলে। আরও একটি মজার বিষয় হলো, এই ম্যান্টিস তার মাথা প্রায় ১৮০ ডিগ্রি পর্যন্ত ঘোরাতে পারে। এর ফলে চারপাশ খুব ভালোভাবে পর্যবেক্ষণ করা সম্ভব হয় এবং শিকার বা শত্রুকে সহজে শনাক্ত করতে পারে। সব মিলিয়ে স্পাইনি ফ্লাওয়ার ম্যান্টিস প্রকৃতির এক অপূর্ব সৃষ্টি। ছোট হলেও এর বুদ্ধিদীপ্ত ছদ্মবেশ, শিকার ধরার কৌশল এবং আত্মরক্ষার পদ্ধতি আমাদেরকে প্রকৃতির বৈচিত্র্য ও বিস্ময়ের কথা মনে করিয়ে দেয়।

কাচের ব্যাঙ!
প্রথম দেখায় মনে হবে কাচের তৈরি কোনো বস্তু। কিন্তু এটি মূলত একপ্রকারের ব্যাঙ, যা গ্লাস ফ্রগ নামে পরিচিত। এই ব্যাঙকে ‘গ্লাস ফ্রগ’ বলার কারণ, এদের পেটের চামড়া এতই স্বচ্ছ যে ভেতরের হৃৎপিণ্ড, যকৃত ও অন্ত্র পর্যন্ত দেখা যায়। 
গ্লাস ফ্রগ মূলত মধ্য ও দক্ষিণ আমেরিকার বৃষ্টি অরণ্যে বাস করে। নদী-খাল ও ঝরনার পাশের গাছের পাতায় এদের বেশি দেখা যায়। মজার বিষয়, গবেষণায় দেখা গেছে, বিশ্রাম নেওয়ার সময় কিছু গ্লাস ফ্রগ তাদের লাল রক্তকণিকার বড় একটি অংশ যকৃতে জমা রাখে, ফলে শরীর আরও স্বচ্ছ দেখায় এবং শিকারিদের চোখ এড়াতে সাহায্য করে।
পিয়ানো বাজায় অক্টোপাস
মাতিয়াস ক্রান্টজ একজন সুইডিশ সংগীতশিল্পী। তিনি তাকোইয়াকি নামের একটি অক্টোপাসকে ছয় মাস প্রশিক্ষণ দিয়ে পিয়ানো বাজানো শিখিয়েছেন।
শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা