× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

এশিয়াটিক সোসাইটির ঐতিহ্য জাদুঘরের ৮ম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপন

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ১৪ অক্টোবর ২০২৬ ১৮:২৪ পিএম

আপডেট : ১৪ অক্টোবর ২০২৬ ১৮:৩১ পিএম

এশিয়াটিক সোসাইটির ঐতিহ্য জাদুঘরের ৮ম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপন

বাংলাদেশ এশিয়াটিক সোসাইটির ঐতিহ্য জাদুঘরের অষ্টম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা ও সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

সোসাইটির মিলনায়তনে মঙ্গলবার বিকাল ৪টায় এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সংস্কৃতিবিষয়ক প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম। সভাপতিত্ব করেন সোসাইটির সভাপতি অধ্যাপক সাজাহান মিয়া। স্বাগত বক্তব্য দেন সোসাইটির সাধারণ সম্পাদক অধ্যাপক মো. লুৎফর রহমান।

স্বাগত বক্তব্যে তিনি দেশের ইতিহাস, ঐতিহ্য ও প্রত্নতাত্ত্বিক নিদর্শন সংরক্ষণ, গবেষণা এবং জ্ঞানচর্চা বিস্তারে ঐতিহ্য জাদুঘরের গুরুত্ব তুলে ধরেন। একই সঙ্গে জাদুঘরের কার্যক্রম আরও সমৃদ্ধ হবে বলে আশা প্রকাশ করেন।

অনুষ্ঠানের সেমিনার পর্বে ‘ফসিল উড আর্টিফ্যাক্টস ফ্রম দ্য চাকলাপুঞ্জি এরিয়া: আ রিডাকশন সিকোয়েন্স অ্যান্ড সাইট-ফরমেশন পারস্পেকটিভ’ শীর্ষক মূল প্রবন্ধ উপস্থাপন করেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রত্নতত্ত্ব বিভাগের অধ্যাপক ও ভূ-প্রত্নতাত্ত্বিক সৈয়দ মোহাম্মদ কামরুল আহসান।

প্রবন্ধে তিনি চাকলাপুঞ্জি অঞ্চলে পাওয়া জীবাশ্ম কাঠের প্রত্নবস্তু তৈরির প্রক্রিয়া, উপকরণ প্রক্রিয়াজাতকরণের বিভিন্ন ধাপ এবং প্রত্নতাত্ত্বিক স্থান গঠনের প্রেক্ষাপট তুলে ধরেন।

তার মতে, প্রত্নতাত্ত্বিক নিদর্শন বিশ্লেষণের মাধ্যমে প্রাচীন মানুষের প্রযুক্তিগত দক্ষতা, উপকরণ ব্যবহারের কৌশল ও জীবনযাত্রা সম্পর্কে ধারণা পাওয়া যায়।

প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম দেশের ইতিহাস, ঐতিহ্য ও প্রত্নতাত্ত্বিক নিদর্শন সংরক্ষণে গবেষণাধর্মী প্রতিষ্ঠানের ভূমিকার ওপর গুরুত্ব দেন। পাশাপাশি গবেষণা ও জ্ঞানচর্চা বিস্তারে বাংলাদেশ এশিয়াটিক সোসাইটির কার্যক্রমের প্রশংসা করেন।

সভাপতির বক্তব্যে অধ্যাপক সাজাহান মিয়া বলেন, সাত দশকেরও বেশি সময় ধরে ইতিহাস, সংস্কৃতি, বিজ্ঞান ও দর্শন নিয়ে গবেষণা ও প্রকাশনার মাধ্যমে বাংলাদেশ এশিয়াটিক সোসাইটি গুরুত্বপূর্ণ অবদান রাখছে।

ঐতিহ্য সংরক্ষণ ও নতুন প্রজন্মের কাছে তা তুলে ধরতে জাদুঘরের কার্যক্রম আরও সমৃদ্ধ করতে তিনি সবার সহযোগিতা কামনা করেন।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা